সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বান্দরবান | বন্যা পরিস্থিতির উন্নতিতে বৃহস্পতিবার থেকে খুলছে পর্যটন কেন্দ্র
বান্দরবান জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির প্রেক্ষাপটে আগামী ১৬ই জুলাই, বৃহস্পতিবার থেকে জেলার সকল পর্যটন কেন্দ্র পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ই জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, টানা ভারী বর্ষণ ও বন্যাজনিত কারণে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতির প্রেক্ষিতে পর্যটকদের এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গত ৮ই জুলাই থেকে ১৫ই জুলাই পর্যন্ত তিন দফায় বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছিল।
সানিউল ফেরদৌস আরও বলেন, বান্দরবানের অসংখ্য মানুষের জীবিকা এই পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। দীর্ঘ সময় ধরে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় অনেক পরিবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি উল্লেখ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো দুর্যোগ সফলভাবে মোকাবেলা করা সম্ভব।
বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা না থাকলে নির্ধারিত বৃহস্পতিবার থেকেই পর্যটন কেন্দ্রগুলো পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতা-কর্মী গ্রেপ্তার
২ দিন আগে
রাউজানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬
৪ দিন আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই
৬ দিন আগে