লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

বিশ্বকাপে বাংলাদেশ বাদ! খেলবে কি স্কটল্যান্ড ?
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জানুয়ারী, ২০২৬ | ১০:৪৮ দুপুর ১৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

খেলাধুলা
ক্রিকেট বিশ্বকাপ বিশ্বকাপে বাংলাদেশ বাদ! খেলবে কি স্কটল্যান্ড ?

আগামী মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতে খেলতে না চাইলে টুর্নামেন্ট থেকেই বাদ পড়তে পারে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে হবে, নয়তো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে। আজ সোমবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।


নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিবি শুরু থেকেই ভারতে খেলার বিষয়ে অনীহা প্রকাশ করে আসছিল। বাংলাদেশের ম্যাচগুলো টুর্নামেন্টের অন্য আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধও করেছিল বিসিবি। এই অচলাবস্থা নিরসনে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল বোর্ড। তবে সেখানে কোনো চূড়ান্ত সমাধান আসেনি।


বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আলোচনার সময় বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে।’


আইসিসি এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম সোমবার জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বিসিবিকে আগামী বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।


এদিকে বার্তা সংস্থা এএফপি আইসিসি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিসিবি যদি শেষ পর্যন্ত ভারতে খেলতে রাজি না হয় এবং বিশ্বকাপ থেকে ছিটকে যায়, তবে তাদের জায়গায় সুযোগ দেওয়া হবে স্কটল্যান্ডকে। বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা দলগুলোর মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ে বর্তমানে সবার উপরে রয়েছে স্কটিশরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

২ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

২ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

২ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৩ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৩ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৫ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৫ ঘন্টা আগে
ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

৫ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।