লগইন
আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে ইসিবির প্রতিনিধিদল, অবকাঠামো ও সুযোগ-সুবিধায় গভীর সন্তোষ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬ | ০৬:০০ বিকাল ৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে ইসিবির প্রতিনিধিদল, অবকাঠামো ও সুযোগ-সুবিধায় গভীর সন্তোষ

ক্রীড়া প্রতিবেদক: আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অবকাঠামোগত সক্ষমতা ও সুযোগ-সুবিধা সরেজমিনে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধিদল। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর সামনে রেখে সম্ভাব্য প্রস্তুতি ভেন্যু হিসেবে সোমবার (১৬ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে ইংলিশ প্রতিনিধিদলের প্রতিনিধিরা স্টেডিয়ামের মূল মাঠ, সর্বাধুনিক ড্রেসিংরুম, ইনডোর ও আউটডোর অনুশীলন সুবিধা, আধুনিক জিমনেসিয়াম ও সুইমিংপুলসহ সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন। একই সঙ্গে ম্যাচ সম্প্রচার ও মিডিয়া কক্ষ, মেডিকেল সুবিধা, গ্যালারি ব্যবস্থা এবং নিখুঁত নিরাপত্তাব্যবস্থাও তারা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে ইসিবি প্রতিনিধিদলের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন এবং এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান।

পরিদর্শন শেষে বিসিবি কর্মকর্তা সৈয়দ আব্দুল বাতেন জানান, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংলিশ ক্রিকেট দল। সফরকারীদের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাব্য কেন্দ্র হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়াম প্রতিনিধিদলকে দেখানো হয়েছে। মাঠের সার্বিক পরিকাঠামো ও সমন্বিত সুবিধা দেখে ইসিবির প্রতিনিধিরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি আরও যোগ করেন, একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্সে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের যে ধরনের আধুনিক সুযোগ-সুবিধা প্রয়োজন, আনভীর ক্রিকেট স্টেডিয়ামে তার সব সুবিধাই বিদ্যমান। প্রতিনিধিদলটি এসব আয়োজনে বেশ প্রভাবিত হয়েছে।

এদিকে এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান আশা প্রকাশ করে বলেন, ড্রেসিংরুমসহ ভেন্যুর সামগ্রিক পরিকাঠামো দেখে ইসিবির সদস্যরা উচ্ছ্বসিত ছিলেন। দেশে ফিরে তারা নিজেদের বোর্ডে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন। সফরসূচি অনুযায়ী ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে সফলভাবে আয়োজন সম্ভব হবে বলে তারা আত্মবিশ্বাসী।

উল্লেখ্য, ২০২৭ সালের সফরে ইংল্যান্ড জাতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। পূর্ণাঙ্গ সিরিজ শুরুর পূর্বে জো রুট, জফরা আর্চার, হ্যারি ব্রুকদের নিয়ে গঠিত ইংলিশ বহরের প্রস্তুতি ম্যাচ আয়োজনের ভেন্যু হিসেবে বিবেচনায় শীর্ষে রয়েছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও বাংলাদেশে এসে এই ভেন্যুতে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলে গিয়েছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

২ ঘন্টা আগে
নেশনস লিগে জার্মানিকে ৫-০ গোলে জয় উপহার দিল ডাচদের ঐতিহাসিক লজ্জা

স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

২ ঘন্টা আগে
স্বাস্থ্য খাতে পরীক্ষা-নিরীক্ষার আড়ালে বছরে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্যের শঙ্কা

চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৩ ঘন্টা আগে
চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

৫ ঘন্টা আগে
৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন

ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসন

৬ ঘন্টা আগে
ড্যানিয়েল ক্রেগের পর রবার্ট প্যাটিনসন

পেশাগত সুরক্ষা ও অধিক্ষেত্র রক্ষার দাবি

৬ ঘন্টা আগে
পেশাগত সুরক্ষা ও অধিক্ষেত্র রক্ষার দাবি

জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৭ ঘন্টা আগে
জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার

৭ ঘন্টা আগে
বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।