আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত
সময় চলে যায়, কিন্তু কিছু দিন ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে। ৩৬ জুলাই ছিল তেমনই এক দিন, যেদিন রাজপথে ছুটে এসেছিল সাহস, স্লোগানে কেঁপেছিল নির্যাতনের দেয়াল এবং জন্ম নিয়েছিল একটি গণজাগরণের আলোকবর্তিকা। সেই আত্মত্যাগ ও গণআন্দোলনের স্মৃতিকে ধারণ করে আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও ঘটনাবলি নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সকালে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আলমডাঙ্গার কয়রাডাঙ্গার শহীদ মাসুদ রানা মুকুলে কবরস্থানে পুষ্পমালা অর্পণ শেষে তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়। জুলাই শহীদ মাসুদ রানার অবুঝ শিশুকন্যাকে সান্ত্বনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, আমরা সরকারি চাকরি করি, কিন্তু তার আগে তো মানুষ। এই অবুঝ শিশুটিকে কী জবাব দেব?
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ঈসরাইল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহমুদুল হক, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমীর মাহের আলী, সেক্রেটারি মুসলিম উদ্দিন, পৌর কৃষকদলের সদস্য সচিব প্রিন্স,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলা উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আল মামুন, মডেল মসজিদের ঈমাম মাওলানা মাসুদ কামাল, ইসলামী ফাউন্ডিশনের মডেল কেয়ারটিকার ওমর ফারুক, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসনাত রিংকু প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও জনগণের শক্তির প্রতীক। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে, যাতে তারা দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
২ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার
৪ ঘন্টা আগে