আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান
আলমডাঙ্গায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে আটক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনূর আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মন্ডলপাড়ার মৃত ফজলে আলীর ছেলে লিটন আলীকে(৫০) মাদক সেবনকালে বাড়ি থেকে আটক করে। অভিযানে তার নিকট থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক বিক্রয়েরও অভিযোগ রয়েছে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনূর আক্তারকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত মাদকসেবী লিটন আলীকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মাদক নির্মূলে আমাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
২ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার
৪ ঘন্টা আগে