আলমডাঙ্গায় পুলিশের মাদক ও চোর বিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনকে সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদন্ড
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় পুলিশের মাদক ও চোর বিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনকে সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদন্ড
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে পৃথক পৃথক অভিযানে মাদকসহ ৫ জনকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। পরে সামারি ট্রায়ালে (সংক্ষিপ্ত বিচার) আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। ১৩ জুলাই সোমবার চুয়াডাঙ্গা ১ম আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ রায় প্রদান করেন।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার পাঁচ কমলাপুর ক্যাম্পের এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ১২ জুলাই দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদিমপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে চুয়াডাঙ্গার সদর উপজেলার আলোদিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে ফাহিম রহমান আরাফাত(২১) ও দৌলতদিয়াড় গ্রামের দক্ষিণপাড়ার ফকির চাঁদের ছেলে ইয়ানুর২৫)কে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে একটি চোরাই মোটর উদ্ধার করে। ঘটনাস্থলেই চোরাই মোটর জব্দ করে তাদের থানায় নেওয়া হয়।
অপরদিকে, একই রাত আলমডাঙ্গার থানার এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রেল ষ্টেশনের ভাঙ্গারী ব্যবসায়ী ফারুকের দোকানের সামনে থেকে ষ্টেশনপাড়ার সুইপার কলোনীর মৃত মনুয়ার ছেলে শ্রী কাল্লু(২৮)কে গ্রেফতার করে। তার নিকট থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা শেষে থানায় নিয়ে আসে।
এদিকে একই রাতে আলমডাঙ্গা থানার এসআই তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গোবিন্দপুর মাঠপাড়ার থেকে কুমারী গাংপাড়ার রফিকুল ইসলামের ছেলে হাসান(২০)কে গ্রেফতার করে। তার নিকট থেকে ২পিস ট্যাপেন্টাডল উদ্ধারকরে জব্দ তালিকা শেষে থানায় নিয়ে আসে।
অপর দিকে ১৩ জুলাই দুপুরে আলমডাঙ্গা থানার এসআই নিয়ামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গোবিন্দপুর মিয়াপাড়ার লিটন মিয়ার ছেলে জিসান মিয়া(১৯)কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তার নিকট থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা শেষে থানায় নিয়ে আসে।
সোমবার ১৩ জুলাই আসামিদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে চুয়াডাঙ্গা ১ম আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চুরির অপরাধে ফাহিম রহমান আরাফাত(২১) ও ইয়ানুর(২৫) কে পেনাল কোডের ৩৭৯ ধারার অপরাধে ০৪ (চার) মাস করে বিনাসশ্রম কারাদণ্ড ও ৫০০/- (পাঁচশত) টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ০৭ (সাত) দিন করে বিনাশ্রম কারাদণ্ড, মাদক সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে হেফাজতে রাখার অপরাধে আসামী শ্রী কাল্লু(২৮) কে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারার অপরাধে ০১ (এক) বছরের বিনাসশ্রম কারাদণ্ড ও ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড, হাসান আলী(২০) কে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারার অপরাধে ০১ (এক) বছরের বিনাসশ্রম কারাদণ্ড ও ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জিসান মিয়া(১৯)কে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারার অপরাধে ০১ (এক) বছরের বিনাসশ্রম কারাদণ্ড ও ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
১৪ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
১৭ ঘন্টা আগে