আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে আটক দুই যুবককে সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদণ্ড
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে আটক দুই যুবককে সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদণ্ড
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সামারি ট্রায়ালে( সংক্ষিপ্ত বিচার) আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলাজুড়ে নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত সোমবার ২০ জুলাই রাতে আলমডাঙ্গা থানার জামজামি ক্যাম্প পুলিশের এসআই ফিরোজ আলী সংঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট সেবনরত অবস্থায় দুই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের আতিয়ার রহমানের ছেলে রাশেদ আহম্মেদ (২৭) এবং একই গ্রামের পান্না আলীর ছেলে মোঃ রানা হামিদ (২১)।
মঙ্গলবার ২১ জুলাই গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত)-এ উপস্থাপন করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আসামীদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ (এক) দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
২ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার
৪ ঘন্টা আগে