লগইন
আলমডাঙ্গায় নির্মাণাধীন মিনি স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়া মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) দৌলতুজ্জামান খাঁন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৯ জুলাই, ২০২৬ | ০২:০২ দুপুর ৩৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা | আলমডাঙ্গায় নির্মাণাধীন মিনি স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়া মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) দৌলতুজ্জামান খাঁন

আলমডাঙ্গায় নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ ও মাঠ পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) দৌলতুজ্জামান খাঁন(এনডিসি)। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে তিনি আলমডাঙ্গা এ টিম মাঠে পৌঁছে নির্মাণাধীন স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি মাঠের অবকাঠামো, নির্মাণকাজের অগ্রগতি ও কাজের মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে ক্রীড়া মন্ত্রনালয়ের নির্বাহী পরিচাল(যুগ্ম সচিব) দৌলতুজ্জামান খাঁন (এনডিসি) বলেন, দেশের অন্যান্য উপজেলা স্টেডিয়ামের তুলনায় আলমডাঙ্গা মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। তিনি নির্মাণকাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, স্টেডিয়ামটি শুধু নির্মাণ করলেই হবে না, এটি নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া চর্চার মাধ্যমে প্রাণবন্ত রাখতে হবে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণের আয়োজন করলে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। এতে নতুন প্রতিভাবান খেলোয়ার এবং মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে।

পরিদর্শণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নয়ন কুমার রাজ বংশি, উপজেলা নির্বাহীর অফিসার শাহীনুর আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি, জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা, আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মামুনুর রশীদ মন্ডল, পৌর সভার নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, সাবেক ফুটবলার শরিফুল ইসলাম, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক খেলোয়ার মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সোহাগ হোসেন, ক্রীড়া পরিষদের প্রকৌশলী নাজিম উদ্দিন, ঠিকাদার প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিংয়ের হুমায়ন কবীরসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৩৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।