লগইন
আলমডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী: কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৮ আগস্ট, ২০২৬ | ০৩:১৪ দুপুর ৩৯১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী: কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

আলমডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানের আগে আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় মৎস্য পক্ষ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষার্থী। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস ছাত্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, নির্বাচন কর্মকর্তা মেজর আহাম্মেদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গৌতম কুমার, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শহিদুল আলম, মৎস্য অফিসের স্টাফ বেলাল হোসেন ও আসাদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, মাছ আমাদের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে আমাদের দেশি মাছের রয়েছে ঐতিহ্য ও পুষ্টিগুণ। বিভিন্ন কারণে অনেক দেশি প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে। তাই দেশি মাছ সংরক্ষণ, প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলাশয় রক্ষা করতে হবে। মাছের অভয়াশ্রম তৈরি ও প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলো সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, দেশি মাছের প্রাচুর্য ফিরিয়ে আনতে হলে অবৈধভাবে মাছ ধরা বন্ধের পাশাপাশি নদী-খাল, বিল ও জলাশয়ে দেশি মাছের প্রজনন ও বিচরণ উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

২৭ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

২৭ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।