আলমডাঙ্গায় ৪১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেফতার : পলাতক ৫ জনসহ অজ্ঞাত ৮-৯ জনের বিরুদ্ধে মামলা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ৪১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেফতার : পলাতক ৫ জনসহ অজ্ঞাত ৮-৯ জনের বিরুদ্ধে মামলা
আলমডাঙ্গার গড়চাপড়া গ্রাম মাঝেরপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিলুফা খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন নামীয় আসামিসহ ৮-৯ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক নির্দেশনায় জেলা জুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই মানিক কুমার শিকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার গড়চাপড়া গ্রামের মাঝেরপাড়ায় সোহাগ আলীর বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে সোহাগ আলীর বাড়ি থেকে ৪১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সোহাগ আলীর স্ত্রী নিলুফা খাতুন (৩৫)কে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, এ মাদক ব্যবসার সঙ্গে মামলার এজাহারভুক্ত আরও পাঁচজন পলাতক আসামি ছাড়াও ৮ থেকে ৯ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক এবং মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতা ও সহযোগিতাকারীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
১২ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার
১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
১৫ ঘন্টা আগে