আলমডাঙ্গার শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন্দলে ৩ শিক্ষিককে বদলির দাবি। তদন্ত শুরু
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন্দলে ৩ শিক্ষিককে বদলির দাবি। তদন্ত শুরু
আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন শিক্ষকের অভ্যন্তরীণ বিরোধ ও অভিযোগ-পাল্টা অভিযোগের কারণে স্বাভাবিক পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষকদের এই দীর্ঘদিনের কোন্দলের কারণে একদিকে যেমন বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে, অন্যদিকে কোমলমতি শিক্ষার্থীদের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টিতে কর্মরত তিন শিক্ষিকার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে প্রায়ই তাদের মধ্যে বাকবিতণ্ডা, গালাগালি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। গত ১৯ জুলাই (রোববার) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির দরজায় কয়েকজন শিক্ষার্থী তালা ঝুলিয়ে দিলে এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পার্শ্ববর্তী কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত করেন।
ঘটনা তদন্তে বুধবার আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম বিদ্যালয়ে পরিদর্শনে পাঠান। তদন্ত কমিটির সদস্যরা হলেন— উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. বখতিয়ার উদ্দীন, মো. শাহজাহান রেজা এবং সেলিম রেজা।
পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষক কোন্দল নিরসনে কড়া পদক্ষেপের দাবি জানান স্থানীয়রা। তারা অবিলম্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. শিরিন আক্তার, সহকারী শিক্ষক মোছা. নাসিমা খাতুন এবং মোছা. রুমি খাতুনকে অন্যত্র বদলির জোরালো দাবি জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
১৬ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
১৭ ঘন্টা আগে