আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও চলমান উন্নয়নমূলক স্থাপনা পরিদর্শন করেছেন। রবিবার (৫ জুলাই) দিনব্যাপী পরিদর্শনে তিনি জেহালা ইউনিয়নের নিগার সিদ্দিক কলেজ, মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়, জুট মিল, নাগদাহ ইউনিয়নের খেজুরতলা এলাকা এবং ভেদামারি এলাকার বিভিন্ন রাস্তা, কালভার্ট ও সেতুসহ উন্নয়নমূলক অবকাঠামো ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
এছাড়াও আইলহাস ইউনিয়নের বিভিন্ন সড়ক ও স্থানীয় মসজিদ পরিদর্শন করে এলাকার উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পরিদর্শনকালে স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক শফিউল আলম বকুল, ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, জেহালা ইউনিয়ন আমীর হুমায়ন কবির, নাগদাহ ইউনিয়ন আমীর ডা. রিপন বিশ্বাস এবং আইলহাস ইউনিয়ন আমীর লিয়াকত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় নেতারা বলেন, জনপ্রতিনিধির সরেজমিন পরিদর্শনের মাধ্যমে এলাকার প্রকৃত সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়। এতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন আরও কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার
৮ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি
১২ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি
১৩ ঘন্টা আগে