আলমডাঙ্গার আসমানখালী শালিকা গ্রামের সিহাব ৪০ পিস টাপেন্টাডলসহ আটক
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার আসমানখালী শালিকা গ্রামের সিহাব ৪০ পিস টাপেন্টাডলসহ আটক
ভ্রাম্যমাণ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সিহাব (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৮ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৯ টায় আসমানখালী পুলিশ ক্যাম্পের এসআই আব্দুস সবুর সংগীয় ফোর্সসহ শালিকা (দক্ষিণপাড়া) গ্রামের আহাদ আলীর মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালান। সেখান থেকে আলমডাঙ্গার শালিকা (সর্দার পাড়া) গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে এলাকার চিহ্নিত মাদক কারবারি মোঃ সিহাবকে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়, হেফাজতে রাখা ও মদদ দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত আসামিসহ আরও ৬ জনের নাম উল্লেখ এবং ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক ও সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
১০ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
১৩ ঘন্টা আগে