লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৬ জানুয়ারী, ২০২৬ | ০১:৫৯ দুপুর ১৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কলেজের হলরুমে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে রবিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে কলেজের শিক্ষার্থীরা।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক।

এসময় তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়, যা ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জনে সহায়ক।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ও আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক এ.কে.এম রাজীউজ্জামান। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিত ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে।


সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আশুরা খাতুন বলেন, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণের পাশাপাশি শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান।


সহকারী অধ্যাপক আব্দুর রহমানের উপস্থাপনায়উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সহকারী অধ্যাপক কামাল হোসেন, পারভীন সুলতানা, সামসুন্নাহার, নাসরীন নাহার, জ্যেষ্ঠ প্রভাষক মিজানুর রহমান, শরিফুল আলম, প্রভাংশু কুমার ব্যানার্জ্জী, শফিউল হক, মোতাহার হোসেন, বজলুর রশিদ, হুমায়ন কবীর, এ. কে. এম গোলাম সরোয়ার, সুরাইয়া জেসমিন, জেবুন নেছা, জুলিয়া খাতুন, মিলি ইয়াসমিন, মিজানুর রহমান, আব্দুল কুদ্দুস, কামরুন্নাহার দীপা, ফারহাত জামিল, নুরুন নাহার, মুন্নুজান খাতুন, প্রবীর কুমার পাল, ইউনুস আলী, কবিরুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ ও কর্মচারীরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।



সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৪ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৫ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৫ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৫ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৭ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৭ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।