সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটলে নাশকতার ষড়যন্ত্র | আইএস অনুগত নারী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটল ভবনে আইনপ্রণেতাদের হত্যা এবং ব্যাপক নাশকতার পরিকল্পনার অভিযোগে জেসিকা বোভি (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। মার্কিন বিচার বিভাগ নিশ্চিত করেছে যে, এই নারী আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইসিসের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন এবং গোষ্ঠীটিকে বস্তুগত সহায়তা দিয়েছেন।
আল জাজিরা সূত্রে জানা গেছে, আদালতে জমা দেওয়া অভিযোগপত্র অনুযায়ী, আলবানি এলাকার বাসিন্দা জেসিকা সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রপন্থী মতবাদ ছড়াতেন। গত জুলাই মাসে এফবিআইয়ের একজন ছদ্মবেশী তথ্যদাতার সঙ্গে তার একটি এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ হয়। সেই কথোপকথনে জেসিকা স্টেট ক্যাপিটল ভবন গুঁড়িয়ে দেওয়া এবং সিনেটরদের হত্যার উদ্দেশ্যে বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহে আগ্রহ দেখান।
তদন্তকারীরা প্রমাণ পেয়েছেন যে, ছদ্মবেশী তথ্যদাতার কাছ থেকে অর্থ নিয়ে জেসিকা একটি হার্ডওয়্যার দোকান থেকে বোমা তৈরির উপকরণ ও আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেন। হামলার আগে ক্যাপিটল এলাকায় তিনি রেকিও করেছিলেন। এফবিআই জানিয়েছে, তার পরিকল্পনা ছিল ভবনের ব্যাপক ক্ষতিসাধন করে সিরিয়ায় পালিয়ে যাওয়া। তবে কোনো ধরনের হামলা চালানোর আগেই গত বুধবার তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেসিকা স্বীকার করেছেন যে, তিনি জানতেন এই ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবিরোধী অভিযানে প্রলুব্ধ করে কাউকে অপরাধে জড়ানোর বিষয়ে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘকাল ধরে সমালোচনা করে আসছে। দোষী সাব্যস্ত হলে জেসিকাকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের
৭ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়
১১ ঘন্টা আগে
রিয়াদের বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ২৪; বিস্তারিত পরিচয় প্রকাশ
১ সপ্তাহ আগে