সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
পশ্চিমবঙ্গে ট্রলারডুবি | ৯ জেলের মরদেহ উদ্ধার, ৬ জন নিখোঁজ
ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে বঙ্গোপসাগরে 'এফবি মা কালী' নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে কমপক্ষে ৯ জন জেলের মৃত্যু হয়েছে। এখনো ৬ জন জেলে নিখোঁজ রয়েছেন এবং তাদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। নিখোঁজ জেলেরা পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরতে গিয়েছিলেন।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২ জুলাই ১৫ জন মৎস্যজীবী নিয়ে ট্রলারটি দিঘার শঙ্করপুর মৎস্যবন্দর থেকে গভীর সমুদ্রে যাত্রা করে। এরপরে, ৫ জুলাই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে হঠাৎ করে ট্রলারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ সাতদিন নিখোঁজ থাকার পর, গত রবিবার (১২ জুলাই) রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার গোবর্ধনপুর থানার পুলিশ, বন দফতর এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা বাঘের চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি খুঁজে পান।
ট্রলারটি উদ্ধার করে সীতাপুর বন্দরে আনা হয় এবং রাতভর চালানো উদ্ধার অভিযানে এর ভেতর থেকে ৯ জন জেলের মৃতদেহ উদ্ধার করা হয়। বাকি ৬ জন নিখোঁজ জেলের সন্ধানে উপকূলরক্ষী বাহিনী এবং সংশ্লিষ্ট প্রশাসন যৌথভাবে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।
দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ট্রলারটি নিখোঁজ হওয়ার পরপরই দীঘা ও মন্দারমনি মেরিন পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল, যার পর থেকেই উদ্ধার তৎপরতা শুরু হয়। মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, ১৫ জন মৎস্যজীবী নিয়ে ট্রলারটি বকখালি হয়ে গভীর সমুদ্রে গিয়েছিল। সমুদ্র উত্তাল থাকায় ট্রলারে পানি ঢুকে যায় এবং এর ফলে জেলেরাও নিখোঁজ হন। প্রশাসন ৯ জনের মরদেহ উদ্ধার করেছে এবং বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের
৮ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়
১২ ঘন্টা আগে
রিয়াদের বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ২৪; বিস্তারিত পরিচয় প্রকাশ
১ সপ্তাহ আগে