লগইন
২০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ বিতরণে ব্যাংকগুলোর মন্থর গতি, ভোগান্তিতে উদ্যোক্তারা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ অক্টোবর, ২০২৬ | ১০:০০ দুপুর ১১৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অর্থনীতি
২০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ বিতরণে ব্যাংকগুলোর মন্থর গতি, ভোগান্তিতে উদ্যোক্তারা

বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা সচল ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থনৈতিক কার্যক্রমে ফেরাতে ঘোষিত প্রণোদনা ঋণ প্রাপ্তিতে চরম জটিলতার মুখোমুখি হচ্ছেন দেশের উদ্যোক্তারা। ঋণ পাওয়ার শর্তগুলো সহজ করার পাশাপাশি খেলাপিমুক্ত হতে ২ শতাংশ ডাউন পেমেন্ট বা নগদ অর্থ জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে ঋণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন ও ব্যাংকগুলোর দীর্ঘসূত্রতা কমানোর তাগিদ দিয়েছেন তারা।

গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সাথে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের এক জরুরি বৈঠকে এসব দাবি তুলে ধরা হয়। বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ীরা অভিযোগ করেন, ২০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল থেকে ঋণ নিতে গিয়ে ব্যাংকগুলোর আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক ব্যাংক প্রয়োজনের অতিরিক্ত কাগজপত্র চাইছে এবং ঋণের সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় অপচয় করছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ চেম্বার অব অ্যাসোসিয়েশন (বিসিএ), বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রতিনিধিরা।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদ ও মো. সরোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তারা।

বৈঠকে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলোর বাস্তবায়ন পরিস্থিতি এবং এসব কর্মসূচির নীতিমালায় কোনো ধরনের অস্পষ্টতা বা বাস্তবায়নগত ত্রুটি রয়েছে কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সাথে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

ব্যবসায়ী নেতারা জানান, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সভা যথাসময়ে না হওয়ার কারণে ঋণ অনুমোদন প্রক্রিয়া ঝুলে থাকছে। অনেক ব্যাংকের পর্ষদ সভা হতে প্রায় এক মাস পর্যন্ত সময় লেগে যাচ্ছে। এই সংকট নিরসনে প্রতি সপ্তাহে বা প্রয়োজন সাপেক্ষে বিশেষ পর্ষদ সভা ডেকে প্রণোদনা ঋণের আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানান তারা।

এছাড়াও, ঋণের দীর্ঘ প্রক্রিয়া সহজ করা এবং অহেতুক কাগজপত্র চাওয়ার প্রবণতা বন্ধের আহ্বান জানানো হয়। জটিলতার কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এই সুবিধার বাইরে রয়ে যাচ্ছেন বলে জানান ব্যবসায়ীরা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রণোদনা প্যাকেজের সুফল যেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা পায়, তা নিশ্চিত করা সবার যৌথ দায়িত্ব। এ লক্ষ্যে ব্যাংক ও ব্যবসায়ী সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা এবং প্রণোদনার অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন।

বৈঠকে অনাপত্তিপত্র (এনওসি) প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও সঠিক যাচাই-বাছাইয়ের ওপরও জোর দেওয়া হয়।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের বলেন, ২০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ নিতে উদ্যোক্তাদের যথেষ্ট আগ্রহ থাকা সত্ত্বেও ব্যাংকগুলোর অনীহা ও অসহযোগিতার কারণে অনেকেই আবেদন করতে পারছেন না। ব্যাংকগুলো নানা অজুহাতে উদ্যোক্তাদের ফিরিয়ে দিচ্ছে।

তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্রের কিছু জটিলতা দূর করতে অনুরোধ করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকও তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, দেশের বন্ধ কলকারখানা পুনরায় চালু করতে ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে গত মে মাসে ৬২ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। সর্বোচ্চ ৭ শতাংশ সুদে এই তহবিল থেকে ঋণ দেওয়ার মাধ্যমে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

তবে ঘোষণার চার মাস পেরিয়ে গেলেও প্রণোদনা কর্মসূচির বাস্তব কোনো সুফল এখনো দৃশ্যমান হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০ হাজার কোটি টাকার এই বিশেষ তহবিলের বিপরীতে এখন পর্যন্ত মাত্র ৫০ কোটি টাকা ঋণ বিতরণ করা সম্ভব হয়েছে, যা খুবই হতাশাজনক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১১ সেকেন্ড আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৮ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।