লগইন
২ বছর পর আলিম হত্যা মামলার রহস্য উদঘাটন করল ঝিনাইদহ পিবিআই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ১০৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
২ বছর পর আলিম হত্যা মামলার রহস্য উদঘাটন করল ঝিনাইদহ পিবিআই


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহ পিবিআই দীর্ঘ দুই বছর পর আলিম হত্যা মামলার রহস্য উদঘাটন করলো। এ ঘটনায় মুল আসামী আব্দুস সালাম শুক্রবার মাগুরা বিজ্ঞ আদালতে ফোজদারী কার্যবিধির ১৬৪ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন। রবিবার দুপুরে ঝিনাইদহ পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার মাহাববুর আলম জানান, ২০১৮ সালের ২৬সেপ্টেম্বর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চর চাকদা গ্রামের গড়াই নদীতে অজ্ঞাত একটি লাশ গ্রামবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর আলিমের বাবা নবুয়ৎ মন্ডল জব্দকৃত আলামত দেখে তার ছেলে আলিমের লাশ বলে শনাক্ত করে। ছেলে নিখোজের ঘটনায় আলিমের বাবা নবুয়ৎ মন্ডলের শ্রীপুর থানায় করা সাধারণ ডায়েরি পরবর্তী মামলা হিসাবে গ্রহণ করা হয়। মামলাটির তদন্ত ভার পাই শ্রীপুর থানার এসআই জাহাঙ্গীর হোসেন। দায়িত্ব নেয়ার পর এ ঘটনায় জড়িত সন্দেহে ৭জনকে গ্রেফতার করেলেও , কোন তথ্য উদঘাটন করতে না পারায় ১বছর পর ২০১৯সালের ২৬সেপ্টেম্বর আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেয়া।

বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে মামলাটি পুনঃতদন্ত করার জন্য পিবিআই ঝিনাইদহকে দায়িত্ব দেয়। পিবিআই ১বছরের বেশি সময় তদন্ত করে এ ঘটনার মূল বিষয় উদঘাটন করতে সক্ষম হয়। সেই সাথে জড়িত মূল আসামী আব্দুস সালামকে গত ১৫জানুয়ারি গ্রেফতার করে। পিবিআই পুলিশ সুপার আরো জানান, স্ত্রীর সাথে আব্দুল সালামের ছোট ভাই লিটনের পরকিয়ার বিষয়টি জানতে পারে আলিম। পরে গ্রাম্য সালিশে সালামের ভাইকে নাকে খত দিতে হয়েছিলো। এর প্রতিশোধ নিতেই আলিমকে হত্যা করে সালাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

৩ ঘন্টা আগে
প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

৩ ঘন্টা আগে
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

১০ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

১০ ঘন্টা আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

১০ ঘন্টা আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

১২ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

১২ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

১৬ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

১৬ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

১৯ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।