লগইন
সাংবাদিক সমাজকে সাথে নিয়ে আলমডাঙ্গাকে আদর্শ থানা হিসেবে গড়ে তুলতে চায়- আলমডাঙ্গা থানার ওসি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ এপ্রিল, ২০২৩ | ১২:০০ রাত ৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
সাংবাদিক সমাজকে সাথে নিয়ে আলমডাঙ্গাকে আদর্শ থানা হিসেবে গড়ে তুলতে চায়- আলমডাঙ্গা থানার ওসি


আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের সাথে আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল সোমবার সকাল ১১ টায় আলমডাঙ্গা থানায় ওসির অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে আলমডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বলেন, আলমডাঙ্গা উপজেলায় উল্লেখযোগ্য সংখ্যক বাউলের বসবাস। তাদের গাঁজা সেবনের ঐতিহ্য রয়েছে। তাদেরকে বাদ দিলেও অনেক কিশোর যুবক মাদকাসক্তিতে আসক্ত। পুরো উপজেলা জুড়ে মাদকের ভয়াল থাবা। এছাড়া, গরু চুরি, মোটর সাইকেল চুরির সঙ্ঘবদ্ধ চোর চক্র রয়েছে। সেচযন্ত্র চুরির ঘটনাও ঘটে থাকে। আমরা এ সবের বিরুদ্ধে পুলিশের পাশে থাকতে চায়। আলমডাঙ্গা আরও বেশি বাসযোগ্য হয়ে উঠুক আপনার নেতৃত্বে। এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সাংবাদিকরা আরও বলেন, যাদের স্থানীয় পত্রিকায় কাজ করতে হয়, একই দিনে তাদের অনেকগুলি নিউজ করতে হয়। সেক্ষেত্রে কিছু ভুলত্রুটি খুব স্বাভাবিক। অনেক সময় পুলিশের সাথেও কিছুটা অনৈক্যের সম্পর্কে ঘটে। এ ক্ষেত্রে নতুন করে সেতু বন্ধনের দায়িত্ব ওসির উপর বর্তায়। এ দায়িত্ব আপনি (ওসি) সুচারুরুপে পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।


নবাগত অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশিরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে। সাংবাদিক সমাজকে সাথে নিয়ে আলমডাঙ্গাকে আদর্শ থানা হিসেবে গড়ে তুলতে চায়। দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের সুনাম আরও উচ্চকিত করতে চায়।


এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি রহমান মুকুল, যুগ্ন-সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, নাসির উদ্দীন, তানভির সোহেল, নাহিদ হাসান, রানা মাহমুদ, দেলোয়ার হোসেন প্রমূখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২৪ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

২৫ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।