লগইন
শৈলকুপায়  সন্ধ্যায় কুপিয়ে হত্যার পর রাতেই অপর প্রার্থীর ডুবন্ত লাশ উদ্ধার!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ১০৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শৈলকুপায় সন্ধ্যায় কুপিয়ে হত্যার পর রাতেই অপর প্রার্থীর ডুবন্ত লাশ উদ্ধার!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এবার এক কাউন্সিলর প্রার্থীর ভাই খুনের সাড়ে চার ঘন্টা পর আলমগীর খান বাবু নামে প্রতিদ্বন্দী এক কাউন্সিলর প্রার্থীর ডুবন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শৈলকুপা পৌর এলাকার কবিরপুর গ্রামের জালাল খানের ছেলে। বুধবার দিনগত রাত পৌনে দুইটার দিকে শৈলকুপা উপজেলার বারুইপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কুমার নথ থেকে বাবুর লাশ উদ্ধার করে পুলিশ।

শৈলকুপার দেবতলা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন বাবুর লাশ পাওয়া খবরের কিছু আগে দুইজন ব্যক্তি নদী সাঁতরে পার হতে দেখেছেন। একজন কাউন্সিলর প্রার্থীর লাশ উদ্ধার ও প্রতিদ্ব›দ্বী অপর কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ভাই ডিস ব্যবসায়ী লিয়াকত হোসেন বল্টুকে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে শৈলকুপা নির্বাচনী পরিবেশ। আগেই অভিযোগ উঠেছে বুধবার রাতে নির্বাচনী ঘটনার জের ধরে কবিরপুর এলাকায় বল্টুকে কুপিয়ে জখম করে সদ্য লাশ পাওয়া আলমগীর খান বাবুর সমর্থকরা।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই অভিযোগের তীর যার দিকে, সাড়ে চার ঘন্টা পর তার লাশ উদ্ধারের ঘটনাটি রহস্যজনক। প্রাথমিকভাবে পুলিশ এটিকে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা মনে করলেও তারা এর পিছনে নেপথ্যের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে। এক দিনে আওয়ামী সমর্থক দুই রাজনৈতিক কর্মীর লাশ আসন্ন পৌর নির্বাচনকে আরো সঙ্ঘাতময় ও উত্তপ্ত করে তুলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন লাশ ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

৩ ঘন্টা আগে
প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

৩ ঘন্টা আগে
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

১০ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

১০ ঘন্টা আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

১০ ঘন্টা আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

১২ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

১২ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

১৬ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

১৬ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

১৯ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।