সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শৈলকুপায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৪৬ মামলা দায়ের ও জরিমানা
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় সড়ক দূর্ঘটনা রোধকল্পে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কবিরপুর মোড়,চৌরাস্তা মোড় সহ শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ।
ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের নির্দেশে ট্রাফিক ইন্সপেক্টর সালাউদ্দিনের নেতৃতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মটোরযান অধ্যাদেশ আইনে কাগজপত্র বিহীন মোটরসাইকেল ও হেলমেট না থাকায় ২১ টি মোটরসাইকেল আটক ও ২৫ টি মামলা দায়ের ও জরিমানা করা হয়।
এব্যপারে ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর সালাউদ্দিন জানান, সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় কাগজপত্র বিহীন মোটরসাইকেল ও হেলমেট ব্যাতিত মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
এমপি আলী আজম
২২ ঘন্টা আগে
ঝিনাইদহ কলেজের সার্বিক মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রাশেদ খাঁনের মতবিনিময়
২৩ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা
২ দিন আগে