লগইন
মার্সেল ইলেক্ট্রনিক্স'র 'ঘরভর্তি' অফার বিজয়ীর হাতে উপহার সামগ্রী তুলে দিলেন চিত্রনায়ক আমিন খান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ মার্চ, ২০২৩ | ১২:০০ রাত ৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মার্সেল ইলেক্ট্রনিক্স'র 'ঘরভর্তি' অফার বিজয়ীর হাতে উপহার সামগ্রী তুলে দিলেন চিত্রনায়ক আমিন খান

দেশীয় কোম্পানী মার্সেল ইলেক্ট্রনিক্স'র 'ঘরভর্তি' অফার বিজয়ীর হাতে উপহার সামগ্রী তুলে দিতে আলমডাঙ্গায় আসেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। তিনি মার্সেল ইলেট্রনিক্সের ব্যান্ড অ্যাম্বাসিডার। ১৮ মার্চ বিকেলে প্রতিষ্ঠানটির আলমডাঙ্গার এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মামুন এন্টারপ্রাইজ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে চিত্রনায়ক আমিন খান গ্রান্ড হাউসফুল ঘরভর্তি অফার বিজয়ী সানোয়ার হোসেনের হাতে ১৮ উপহার সামগ্রী তুলে দেন।


এ সময় আমীন খান বলেন, মার্সেল একটি দেশীয় কোম্পানী। এই কোম্পানীতে দেশের হাজার হাজার মানুষ কাজ করে সংসার চালাচ্ছেন। এতে করে মানুষের কর্মসংস্থান হচ্ছে। তিনি সবাইকে দেশীয় কোম্পানী মার্সেলের পণ্য কিনতে অনুরোধ করেন।


এ সময় বক্তব্য রাখেন মার্সেল ইলেক্ট্রোনিক্স কোম্পানীর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর আরিফুল আম্বিয়া, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, কোম্পানীর সেলস ইনচার্জ রুহুল আমীন রুবেল। অনুষ্ঠাটি উপস্থাপনা করেন কোম্পানীর এরিয়া ম্যানেজার রোকনুজ্জামান।


উল্লেখ্য, দেশীয় কোম্পানী মার্সেল ইলেক্ট্রোনিক্স দেশব্যাপী ভোক্তাদের জন্য 'গ্রান্ড হাউজফুল(ঘরভর্তি) অফারের ঘোষনা দেয়। আলমডাঙ্গার হারদী ইউনিয়নের কুঁয়াতলা গ্রামের সানোয়ার হোসেন শহরের রেলব্রীজ সড়কস্থ মামুন এন্টারপ্রাইজ থেকে ৩৯ হাজার ৭শ টাকা দিয়ে একটি ফ্রীজ কিনে ঘরভর্তি অফার বিজয়ী হন। তিনি এই অফারে আড়াই লক্ষ টাকা মূল্যের মার্সেলের আঠারোটি পণ্য জিতে নেন।


মামুন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারি ফারুক হোসেন বলেন, চলমান এই অফারে সারা বাংলাদেশের মধ্যে প্রথম আলমডাঙ্গার সানোয়ার হোসেন বিজয়ী হন। প্রথম বিজয়ী আলমডাঙ্গার মানুষ হওয়ায় তিনি গর্বিত বলে জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৮ মিনিট আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

৮ মিনিট আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

৩৫ মিনিট আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

১ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

২ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

২ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৪ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।