লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ জুলাই, ২০২৫ | ১২:০০ রাত ১০৩ বার পঠিত
ফন্ট সাইজ:

মানবপাচার চক্রের অন্যতম সহযোগী বেলগাছী গ্রামের জীমক গ্রেফতার

মানবপাচার চক্রের লিবিয়ার মাফিয়া সাগরের অন্যতম সহযোগী বেলগাছী গ্রামের জীমকে কম্বডিয়ার পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ জুলাই বুধবার জীম গোপনে কম্বডিয়ার যাওয়ার জন্য বিমানবন্দরে যায়। আলমডাঙ্গা থানা পুলিশ সংবাদ পেয়ে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দর থানা পুলিশের সহযোগীতায় গ্রেফতার করে নিয়ে আসে।


জানাগেছে, আলমডাঙ্গার বেলগাছি গ্রামের সাগর ও জীমের বিরুদ্ধে এলাকার বেশ কিছু নিরীহ যুবককে ইটালি নিয়ে যাবার কথা বলে না পাঠিয়ে প্রতারণা করার অভিযোগ উঠে। ভুক্তভোগী যুবকদের লিবিয়ায় আটকিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়। ওই অমানবিক নির্যাতন ভিডিও কলে দেশে স্বজনদের দেখিয়ে মোটা আঙ্কের টাকা দাবী করছে লিবিয়ার মাফিয়া বেলগাছি সাগর। নির্মম এ নির্যাতনের ভিডিও দেখে স্বজনরা হয়ে পড়েছেন উদ্বিগ্ন। এ সকল যুবকদের মধ্যে বেশির ভাগ যুবকের বাড়ি উপজেলার খেজুরতলা গ্রামে। এ ঘটনায় খেজুরতলা গ্রামের ভুক্তভোগীদের পরিবার থানায় মামলা দায়ের করে। মামলা দায়ের পর তাদের উপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়। গত ১৪ মে মোবাইল ফোন জানানো হয় খেজুরতলা গ্রামের জুনায়েদ হোসের প্লাবন লিবিয়ার মাফিয়াদের নির্যাতনে মারা গেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, আলমডাঙ্গার বেলগাছি গ্রামের জান্টু মেম্বারের ছেলে সাগর লিবিয়ার মানব পাচার চক্রের মাফিয়া। এলাকার যুবকদের ইটালি পাঠালে মোটা অঙ্কের বেতনে চাকরী পাবে বলে জানায়। বিনিময়ে প্রত্যেককে ১৩ লাখ টাকা দিতে হবে। এই টাকার বিনিময়ে তাদের দুবাই থেকে ইটালি পাঠানো হবে বলে জানায়। সাগরের কথায় তার চাচাতো ভাই জীম ও চাচী বেদানা খাতুন, বজলুর রহমানের ছেলে সবুজের মাধ্যমে হাউসপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মামুনুর রশিদ, খেজুরতলা গ্রামের তামসের আলীর ছেলে মিঠুন, একই গ্রামের রেজাউল হকের ছেলে তুহিন হক, আব্দুল মজিদের ছেলে তিতাস, আজগর আলীর ছেলে জুয়েল রানা, সাজাহান আলীর ছেলে হাসিবুল ইসলাম, তমেজ আলীর ছেলে আরিফুল ইসলাম, হাসান মন্ডলের ছেলে বকুল হোসেন, শওকত আলীর ছেলে নয়ন হক, ফারুক হোসেনের ছেলে আবু সাঈদ, জমসেদ আলীর জুনায়েদ হাসান প্লাবন, আল মামুনের ছেলে আবু জাফর, মহাবুল হোসেনের ছেলে সাগর আলী, মনির উদ্দিন মন্ডলেল ছেলে মিল্টন আলী,অহিদুল ইসলামের ছেলে মোশারফ আলী, নজরুল ইসলামের ছেলে বিপুল হোসেন, নাসির উদ্দিনের ছেলে নিশান মিয়া, আনিছ আলীর ছেলে আব্দুল্লাহ জাহিদ, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সজিব হোসেন, ফজলুর রহমানের ছেলে হৃদয় আহমেদ টিটন, জহুরুল নগরের লাল্টু রহমানের ছেলে সবুজ আলী, কাবিলনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে বিপ্লব হোসেন, ঘোলদাড়ি গ্রামের শ্রী চিত্তরঞ্জনের ছেলে শ্রী সনজিত কুমার, কেশবপুর গ্রামের মাহাবুল ইসলামের ছেলে মামুন আলী, চুয়াডাঙ্গার সদর উপজেলার মোমিনপুর গ্রামের সমীর আলীর ছেলে তরিকুল ইসলামসহ বেশকিছু যুবক বিদেশে যায়।

বিভিন্ন তারিখে নগদ ও ব্যাংকের মাধ্যমে ১৩ লক্ষ টাকা করে পরিশোধ করে। প্রথমে তাদেরকে দুবাই নিয়ে যায়। দুবাই থেকে ইতালী নিয়ে যাওয়ার কথা থাকলেও তারা প্রতারণা করে দুবাই থেকে লিবিয়া নিয়ে যায়। লিবিয়াতে নিয়ে গিয়ে একটি গোপন কক্ষে আটকিয়ে রেখে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন করে। লিবিয়ায় অমানবিক নির্যাতনের ভিডিও মোবাইলের মাধ্যেমে দেশে এসব যুবকদের স্বজনদের কাছে পাঠিয়ে মোটা অংকের টাকা নিয়েছে। টাকা নেওয়ার পরও তারা ওই সব যুবকদের সেখানে আটকিয়ে রেখে জন প্রতি আরো ২২ লক্ষ টাকা দাবী করছে। এ অবস্থায় ভোক্তভোগী যুবকদের স্বজনরা মোবাইলে এ দৃশ্য দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা না পাচ্ছেন টাকা পাঠাতে না পারছেন সেখান থেকে তাদের মুক্ত করতে। কোন উপায় না পেয়ে সঠিক পথ খুঁজে পেতে ও বিচারের আশায় অনেকে থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর তাদের নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয় সাগর। আরও টাকা দাবী করতে থাকে।


সাগরের চাচাতো ভাই জীম তার ক্যাডার বাহিনী নিয়ে গিয়ে মামলা করার অপরাধে খেজুরতলা গ্রামের বেশ কয়েকজনকে মারধর করে।

এরই মাঝে গত ১৪ মে বুধবার লিবিয়া থেকে ফোনে জানানো হয়, প্রায় দেড় বছর ধরে আটকে রাখা এবং নির্যাতনের মুখে প্লাবনের মৃত্যু হয়েছে। জুনায়েদ হাসান প্লাবন নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের কৃষক জমসেদ আলীর ছেলে।


পারিবারিকসূত্রে জানা গেছে, দেড় বছর আগে বেলগাছি গ্রামের সাগর (লিবিয়ার মাফিয়া) নামে এক দালালের মাধ্যমে প্লাবনকে ইতালি পাঠানোর চুক্তি হয়। বলা হয়েছিল, প্রথমে লিবিয়া, সেখান থেকে সাগর পথে পৌঁছে দেওয়া হবে স্বপ্নের দেশে। সেই চুক্তির আড়ালে ছিল ভয়াবহ প্রতারণা।


সাগরের চাচাতো ভাই জীমের মাধ্যমে দফায় দফায় ৪০ লাখ টাকারও বেশি পাঠানো হয়। ছেলেকে ফিরে পেতে শেষ সম্বলটুকু বিক্রি করে দেন বাবা জমসেদ আলী। কিন্তু কিছুতেই মুক্তি মেলেনি। বরং, মারধরের ভিডিও পাঠিয়ে আরও টাকা আদায়ের চেষ্টা চলতে থাকে।


প্লাবনের বড় বোন স্বপ্না খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ দেড় বছর আগে সাগর ভাইয়ের হাতে দিয়েছিলাম ভাইটারে। জিম এসে এসে টাকা নিতো। আমরা ভিডিও দেখে কাঁদতাম, আর টাকা দিতাম। শুনেছি, ভাইরে বিক্রি করে দিয়েছে আরেক দালালের কাছে। দুই মাস ধরে মারছে, শেষমেশ মেরে ফেলছে।”


এঘটনায় প্লাবনের পরিবার আদালতে মামলা দায়ের করেছেন।


দুটি মামলার এজাহারভূক্ত আসামী বেলগাছী গ্রামের শরিফুল ইসলাম ঠান্ডুর ছেলে জোবায়ের আহমেদ জীম(২৩) কম্বডিয়ায় পালিয়ে যাওয়ার জন্য হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম)“র নেতেৃত্বে পুলিশ পরিদর্শক অপারেশন বিকাশ চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিমান বন্দর থেকে জীমকে গ্রেফতার করে নিয়ে আসে। আজ ১০ জুলাই জীমকে সংশ্লিষ্ঠ মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৪ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৪ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে
প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

৬ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।