লগইন
বিশ্বে  ৪৬ কোটি শিশুর ভার্চুয়াল ক্লাস করার সামর্থ্য নেই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ১৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বিশ্বে ৪৬ কোটি শিশুর ভার্চুয়াল ক্লাস করার সামর্থ্য নেই

মহামারি করোনা ভাইরাসের কারণে বিশ্ব জুড়ে সকল স্কুল বন্ধ থাকায় ভার্চুয়াল মাধ্যমে চলছে শিক্ষা কার্যক্রম। কিন্তু বিশ্বের মোট শিশু শিক্ষার্থীর এক-তৃতীয়াংশেরই অনলাইনভিত্তিক এই শিক্ষা কার্যক্রমে যোগ দেওয়ার সামর্থ্য নেই বলে জাতিসংঘের শিশু তহবিল বিষয়ক অঙ্গ সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে উঠে এসেছে।

বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় সরঞ্জামাদি কেনার সক্ষমতা না থাকায় প্রায় ৪৬ কোটি ৩০ লাখ শিশু ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না। ফলে এসব শিশুর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এক বিবৃতিতে ইউনিসেফ নির্বাহী পরিচালক হেনরিয়েত্তা ফোরে বলেন, “মাসের পর মাস অনেক শিশুর শিক্ষা কার্যক্রম পুরোপুরিভাবে ব্যাহত হওয়াটা বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। এর প্রতিক্রিয়া আগামী কয়েক দশক জুড়ে অর্থনীতি ও সমাজ অনুভব করা যাবে।”

জাতিসংঘের এই অঙ্গসংস্থাটির হিসেব মতে, করোনা ভাইরাস মহামারির কারণে স্কুল বন্ধ থাকায় বিশ্বের প্রায় দেড়শো কোটি শিশুর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। সম্পদশালী থাকায় ইউরোপের শিশুদের এর প্রভাব কম পড়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফ্রিকা ও এশিয়া অঞ্চলের শিশুরা।

দৈব চয়নের ভিত্তিতে একশোটি দেশ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী করোনা ভাইরাসের কারণে শিশুদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া নিয়ে জরিপটি করা হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

তাতে বলা হয়েছে, যেসব শিশু ভার্চুয়াল মাধ্যমে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার সামর্থ্য নেই তাদের মধ্যে ৬ কোটি ৭০ লাখ পূর্ব ও দক্ষিণ আফ্রিকার।

পাঁচ কোটি ৪০ লাখ শিশু পশ্চিম ও সেন্ট্রাল আফ্রিকার, আট কোটি শিশু প্রশান্ত মহাসাগরীয় ও পূর্ব এশিয়া অঞ্চলের, ৩ কোটি ৭০ লাখ শিশু মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকার, ১৪ কোটি ৭০ লাখ শিশু দক্ষিণ এশিয়ার এবং ১ কোটি ৩০ লাখ শিশু লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

২ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৩ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

৪ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

৪ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

৫ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

৭ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

১০ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।