লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ জুন, ২০২৫ | ১২:০০ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

বিপুল আয়োজনে অনুষ্ঠিত হল নিমগ্ন পাঠাগারের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান

নিমগ্ন পাঠাগারের ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ ৯ জুন ২০২৫ খ্রি. সোমবার আনন্দধাম ইলিয়াস টাওয়ারের ২য় তলায় পাঠাগার কক্ষে পাঠক, দাতা সদস্য, লেখক, সাহিত্যিক ও সুধীজনের ব্যাপক উপস্থিতিতে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সকাল ১০টায় মুফতি মাহদি হাসানের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এবং শেখ শাফায়েতুল ইসলাম হিরোর দোয়ার মাধ্যমে দুপুর ১২:৩০টায় সমাপ্ত হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোস্তাফিজুর রহমান রানা।

নাদিউজ্জামান রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বহুমুখী লেখক, ইতিহাস অন্বেষক রাজীব আহমেদ, লেখক, সংগঠক ও সম্পাদক কাজল মাহমুদ, কবি ও লেখক আনোয়ার রশিদ সাগর, কথাসাহিত্যিক পিন্টু রহমান, জুলাই যোদ্ধা মোল্লা ফারুক এহসান। এছাড়া শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মাহফুজুল হক দিপু এবং সমাপনী বক্তব্য প্রদান করেন মাওলানা ইমদাদুল হক। স্বরচিত কবিতা পাঠ করেন শেখ শাফায়েত, রাশেদ কিরণ ও শুয়াইব হোসেন টিনু। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন তাওহিদুল ইসলাম খান এবং কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ মাহফুজ।

এছাড়া নিমগ্ন পাঠাগারের পাঠকদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়। কুইজের মাধ্যমে উপস্থিত বিজয়ী অতিথিদের পুরস্কৃত করা হয়। কুইজপ্রদান পর্ব পরিচালনা করেন আল মাসুদ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন আহমেদ টিটো, তামিম হোসেন ডালিম, কাজল আহমাদ, খন্দকার সোহেল রানা, আনোয়ার জাহিদ রানা, মাহফিল উদ্দিন মানিক, নাঈমুর রহমান প্রমুখ। এছাড়াও মুতাসিম বিল্লাহ সাকিব, মুহাম্মদ নাঈম, আতিকুর ফরায়েজী, সাইদুর রহমান, মো: শের আলী, বেলায়েত হোসেন বিপু, শারজিল হাসান, সাব্বির আহমেদ, মাওলানা আল-আমিন, আবু বকর সিদ্দিক, আবু হামজা, সাঈদ মাহমুদ-সহ বিদ্যানুরাগী ও সাহিত্যপ্রেমী বিভিন্ন শ্রেণী-পেশা শতাধিক ব্যক্তিবর্গ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

৪২ মিনিট আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৩ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৩ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৪ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৪ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৫ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৭ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৭ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।