লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
বিদায় আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী ও পরিচিত মুখ তোতা মিয়া

আলমডাঙ্গা আজ যেন একটু নিঃশব্দ। যেন বাতাসেও এক অচেনা বিষণ্ণতা। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আলমডাঙ্গার প্রিয় মুখ, বিশিষ্ট কাঁচামাল ব্যবসায়ী ও মোহনা বন্ধু সমিতির সভাপতি  তোফাজ্জেল হোসেন তোতা মিয়া (৬২)।

তিনি মরহুম আব্দুল মান্নান মিয়ার মেজ ছেলে এবং ব্যবসায়ী বাবলু মিয়া ও আমেরিকা প্রবাসী টপি মিয়ার আপন ভাই।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে, আমেরিকার মাউন্ট সাইনাস হাসপাতালের শয্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমেরিকার স্থানীয় সময় তখন বেলা ১১টা ১৫ মিনিট।

দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকা এই হাস্যোজ্জ্বল মানুষটির চলে যাওয়া আলমডাঙ্গার ব্যস্ত পরিবেশে এক গভীর শূন্যতা রেখে গেল।

তার মৃত্যুতে মোহনা বন্ধু সমিতির সকল সদস্য, আলমডাঙ্গা কাঁচামাল ব্যবসায়ী সমিতি, স্থানীয় সাংবাদিক ও বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।

সমিতির সদস্য শামসুজ্জোহা সাবু, ডা. আজিজুল হক সোমা, জামাল হোসেন, আব্দুল খালেকসহ বন্ধুসভা তার মৃত্যুতে শোকাভিভূত।

আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক হামিদুল ইসলাম আজম, রহমান মুকুল, ফিরোজ ইফতেখার, প্রশান্ত বিশ্বাস, শরিফুল ইসলাম রোকন, আতিক বিশ্বাস, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা ব্যায়ামাগার সভাপতি ইকবাল মিয়াসহ অনেকেই প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

প্রবাসী ছোট ভাই জগলুল ইসলাম টপি জানান, মরহুমের লাশ বাংলাদেশে আনা হবে এবং আলমডাঙ্গায় দাফন সম্পন্ন করা হবে।

তোফাজ্জেল হোসেন তোতা মিয়ার মতো সৎ, অমায়িক ও মানবিক মানুষ হারিয়ে আলমডাঙ্গা আজ যেন এক আপনজনকে হারাল।

যার হাসিতে মিশে ছিল আন্তরিকতার মায়া, কথায় ছিল আপন আলোর ছোঁয়া।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দু আ চাওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৫ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।