লগইন
পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের দুইজন নিহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের দুইজন নিহত


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ পৃথক পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের দুইজন নিহত হয়েছে। যশোরে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১জন। শনিবার বিকেলে ৩টার দিকে যশোর-মাগুরা মহাসড়কে হুদোরাজাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিয়াশপুর গ্রামের শারাফাত হোসেনের ছেলে শাহীন (১৫) ও মণিরামপুরের সিংড়া ইসমাইল হোসেনের ছেলে মাহাদী হাসান (১৮)।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫জনের অবস্থা আংশকাজনক। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- যশোরের তামিম হোসেন (২৫), শিমুল (৩২), আবদুল গফুর (৬০), আরাফাত হোসেন (৩), ইশান (৪), মনোয়ারা বেগম (৩৪), মাগুরার রবিউল ইসলাম (৪৫), আজিজ হোসেন (৫৭), নবীরুন নেছা (৪৪), রবীন্দ্রনাথ (২৮), আকিদুল (২৮), ভানু (৫৪)। যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত লোকাল বাসটি মাগুরা থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল। বাসটি সদর উপজেলার হুদোরাজাপুর নামকস্থানে পৌঁচ্ছালে অপর একটি গাড়িকে পাশ দিতে গিয়ে রাস্তার নিচে নেমে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার কাজে অংশ নেয়।

বাসটিতে ৩০ থেকে ৩৫জন যাত্রী ছিল। আহতদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনাম উদ্দিন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন আছে। পাঁচজনের অবস্থা আশংকাজনক। এদিকে বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় সাগর (৪৫) নামের একজন ট্রাক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলীর ফুলদীঘি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাগর ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বার বাজার মদনপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

জানা গেছে, সাগর ট্রাক নিয়ে বগুড়ার ফুলদীঘিতে গতকাল বৃহস্পতিবার মালামাল নিতে আসেন। মালামাল পেতে দেরি হওয়ায় হেলপারসহ তিনি মহাসড়কের পার্শ্বে ট্রাক সাইড করে অবস্থান করছিলেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাগর ট্রাকে চালকের আসন থেকে নিচে নামছিলেন। তিনি মহাসড়কে নামার সঙ্গে সঙ্গে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তিনি মারা যান।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক হোসাইন (২২) গুরুতর আহত হয়েছেন। তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আজিজ মন্ডল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে এবং নিহতের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

১৯ মিনিট আগে
প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

৪৩ মিনিট আগে
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

৭ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

৭ ঘন্টা আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

৭ ঘন্টা আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

৯ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

১৩ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

১৩ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

১৬ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।