লগইন
নৌকা প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের  অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করলেন স্বতন্ত্র প্রার্থী বিপুল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ মার্চ, ২০২৩ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নৌকা প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করলেন স্বতন্ত্র প্রার্থী বিপুল

আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল। ১২ মার্চ রবিবার বিকেলে নাগদাহ গ্রামস্থ তার বাসভবনের সামনে এক জনাকীর্ণ পরিবেশে তিনি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন চলাকালীন বিপুলসংখ্যক নারী-পুরুষ সেখানে উপস্থিত হন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এজাজ ইমতিয়াজ বিপুল উল্লেখ করেছেন যে, আসন্ন ১১ নং নাগদাহ ইউপি নির্বাচনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। তার নির্বাচনী প্রতীক চশমা। নির্বাচনে তার ব্যাপক জনপ্রিয়তা দেখে নৌকার প্রার্থী হায়াত আলী ও তার সমর্থকেরা বিভিন্ন হুমকি-ধামকিসহ তার (স্বতন্ত্র প্রার্থী) নির্বাচনী অফিস ভাংচুর করছে। গত ১১ মার্চ শনিবার রাত আনুমানিক ৯টার সময় নৌকার সমর্থকেরা দা, লোহার রড ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়নের জহুরুলনগর গ্রামে তার নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় জহুরুলনগর গ্রামের রিন্টু, সহিদুল ও মোবারেক নামের তার তিন সমর্থককে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে এবং নির্বাচনী অফিস ভাংচুর করে। এছাড়াও আরেক সমর্থক বুদোইকেও মারধর করে জখম করে।


তিনি আরো বলেন, জহুরুলনগরে সংঘটিত ঘটনার পর ওই রাতে নৌকার সমর্থকেরা আরো সংগঠিত হয়ে ইউনিয়নে তার ( স্বতন্ত্র) বিভিন্ন নির্বাচনী অফিসে হামলা চালায়। এ ঘটনার পর নৌকা প্রার্থীর সমর্থকদের সন্ত্রাসী কর্মকান্ডে জহুরুলনগর গ্রামের তার (স্বতন্ত্র প্রার্থী) সমর্থকেরা বাড়ি থেকে বের হতে পারছে না। তারা বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় নাগদাহ ইউপি নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তিনি আশংকা প্রকাশ করেছেন।


সংবাদ সম্মেলনে এজাজ ইমতিয়াজ বিপুল নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তার সুদৃষ্টি এবং এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী এজাজ ইমতিয়াজ বিপুলের পিতা বর্ষিয়ান আওয়ামীলীগের নেতা নজরুল ইসলাম জোয়ার্দ্দার সোনা মিয়া, খাজাউদ্দিন, মানিক মিয়া, গোলাম মোস্তফা, বুলবুল জোয়ার্দ্দার, বাক্কা জোয়ার্দ্দার, পিন্টু মন্ডল, মজিবর রহমান, আবু বকর সিদ্দিক ও সুরুজ হোসেনসহ গ্রামবাসি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৮ মিনিট আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

৯ মিনিট আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

৩৬ মিনিট আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

১ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

২ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

২ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৪ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।