লগইন
নৌকা প্রতিককে বিজয়ী করতে বেলগাছী ইউনিয়নের আওয়ামীলীগের মতবিনিময় সভা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ অক্টোবর, ২০২১ | ০৬:০০ বিকাল ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
নৌকা প্রতিককে বিজয়ী করতে বেলগাছী ইউনিয়নের আওয়ামীলীগের মতবিনিময় সভা

আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে বেলগাছী ইউনিয়নের আওয়ামীলীগের উদ্দ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর সোমবার বিকালে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সমীর কুমার দের বাড়িতে অনুষ্ঠিত হয়।


ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সমীর কুমার দে।


এসময় তিনি বলেন বর্তমান সরকার উন্নয়নের মডেল সরকার। এ সরকারের কষ্টার্জিত সুফল তৃণমূলে পৌঁছাতে সৎ ও প্রতিশ্রæতিশীল জনপ্রতিনিধি প্রয়োজন। এই অবহেলিত জনপদের উন্নয়ন করতে আমি বদ্ধ পরিকর। দীর্ঘদিন ধরে আমি আপনাদের সাথে কাধে কাধ মিলিয়ে দলের জন্য কাজ করে এসেছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আত্মনিয়োগ করেছি। আমাদের সে পরিশ্রম যেন ব্যর্থ না হয়, বঙ্গবন্ধুর স্বপ্ন যেন ব্যর্থ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। নৌকা প্রতীক আমাদের দলীয় প্রতীক। আওয়ামী লীগের মর্যাদার প্রতীক। এ প্রতীক মর্যাদা অক্ষুন্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে আনোয়ার হোসেন, মিলন, সাইফুদ্দিন সোনা মিয়া, রবিউল হক, রমজান আলী, টিপু সুলতান, নাজমুল হক বাবলু, আজম আলী, আব্দুল হক, মফিজ মাস্টার, আজাদ আলী, হারুন মন্ডল, ডা. কামাল, ইউনুস আলী, তমছের আলী মালিথা, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, বাবলু হোসেন, আওয়ামীলীগ নেতা ফিরোজ, প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলি‌শে দিল এলাকাব‌াসি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলি‌শে দিল এলাকাব‌াসি

পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

২ ঘন্টা আগে
পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

৭ ঘন্টা আগে
আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

৭ ঘন্টা আগে
উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

১১ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

১২ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

১২ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।