লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

নিখোঁজের ৩ দিন পর নারীর মরদেহ উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ জানুয়ারী, ২০২৬ | ১২:০০ রাত ১৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
নিখোঁজের ৩ দিন পর নারীর মরদেহ উদ্ধার

মেহেরপুরে নিখোঁজের তিন দিন পর টগরী খাতুন (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর পৌরসভার কেশবপাড়া এলাকার একটি পরিত্যক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত টগরী খাতুন মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের সেন্টু মিয়ার স্ত্রী। তাঁর দুটি ছেলেসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কেশবপাড়া এলাকায় ব্যবসায়ী নোমানের একটি পরিত্যক্ত জমিতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে সেন্টু মিয়া সেখানে গিয়ে মরদেহটি তাঁর স্ত্রীর বলে শনাক্ত করেন।

নিহতের স্বামী সেন্টু মিয়ার অভিযোগ, তিন দিন আগে তাঁর স্ত্রী বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে বের হয়েছিলেন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেন্টু মিয়ার দাবি, এ বিষয়ে তিনি মেহেরপুর সদর থানায় একাধিকবার যোগাযোগ করলেও পুলিশের পক্ষ থেকে আশানুরূপ সহযোগিতা পাননি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মহান  স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ  বিভিন্ন কর্মসুচি পালিত

আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালিত

১৪ মিনিট আগে
আমরা আখের গোছাতে এমপি হইনি: আমরা জনগনের সেবক - আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এমপি রুহুল আমিন

আমরা আখের গোছাতে এমপি হইনি: আমরা জনগনের সেবক - আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এমপি রুহুল আমিন

২৩ মিনিট আগে
ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৪ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৫ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৫ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।