সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
১৫ বছর ধরে স্থগিত নির্বাচন | চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের নির্বাচন সীমানা সংক্রান্ত জটিলতা এবং একের পর এক রিট পিটিশনের কারণে দীর্ঘ ১৫ বছর ধরে ঝুলে আছে। নতুন করে আবারও নির্বাচন স্থগিতের জন্য হাইকোর্টে রিট করা হয়েছে—এমন খবরে পুরো ইউনিয়ন জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ।
নির্বাচন অনুষ্ঠানের দাবিতে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাউলী ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হন সাধারণ এলাকাবাসী। বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরাও সাধারণ মানুষের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন। ক্ষুব্ধ স্থানীয়দের বক্তব্য, প্রায় ৪০ হাজার মানুষের বাস এই ইউনিয়নে। গুটিসংয়েক ব্যক্তির স্বার্থের কারণে বছরের পর বছর ধরে একটি পুরো ইউনিয়নের উন্নয়ন ব্যাহত হতে পারে না। দ্রুত সব আইনি জটিলতা কাটিয়ে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন তাঁরা।
দামুড়হুদা উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১১ সালের ২১ জুন হাউলী ইউনিয়নের সবশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতিনিধি মাওলানা আজিজুর রহমান চেয়ারম্যান পদে জয়ী হন। পরবর্তীতে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পদত্যাগ করলে পদটি শূন্য হয়। এরপর ২০১৪ সালের ৮ আগস্টের উপনির্বাচনে বিএনপি নেতা মোহাম্মদ আলী শাহ মিন্টু জয়লাভ করেন।
২০১৬ সালে পরিষদটির মেয়াদ শেষ হলে একই বছরের ১৬ এপ্রিল নতুন নির্বাচনের দিন নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন। তবে ইউনিয়ন বিভক্তিকরণ ইস্যুতে আকবর আলী নামের এক ব্যক্তি উচ্চ আদালতে রিট করেন। এর পরপরই কাদিপুর গ্রামের মজিবর রহমান নামে অপর এক ব্যক্তি একই বিষয়ে আরেকটি রিট করলে ভোটগ্রহণের মাত্র তিন দিন আগে নির্বাচন স্থগিত হয়ে যায়। অথচ ওই সময় প্রার্থীদের মনোনয়ন ফরম জমা সহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল।
মামলার বাদী মজিবর রহমান জানান, তিনি মামলা সম্পর্কে বিস্তারিত জানতেন না এবং তৎকালীন চেয়ারম্যান মিন্টু শাহের কথায় কাগজে স্বাক্ষর করেছিলেন। আইনগত প্রক্রিয়া শেষ করে মামলা তুলে নিতে তিনি রাজি আছেন বলেও নিশ্চিত করেন।
হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী জানান, গত ৫ আগস্টের পরেও একটি গোষ্ঠী আবার গত ২৬ অক্টোবর নির্বাচন ঠেকানোর চক্রান্তে রিট করেছে। রাজনৈতিক মতপার্থক্য ভুলে ইউনিয়নের সব স্তরের মানুষ এখন প্রতিনিধি নির্বাচনের পক্ষে। দীর্ঘ দিন ধরে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ও সার্বিক অবকাঠামোগত উন্নয়ন থমকে আছে।
এদিকে ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, নির্বাচন স্থগিত রাখার পুরোনো জটিলতার বিষয়ে তাঁরা অবগত ছিলেন। তবে সাম্প্রতিক নতুন রিটের খবর সম্পর্কে তাঁর কাছে বিস্তারিত তথ্য নেই। তিনি চান নাগরিক ভোগান্তি দূর করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হোক। বর্তমানে নির্বাচন আটকে থাকার বিষয়ে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে এবং পরিস্থিতি অপ্রীতিকর রূপ নেওয়ার আগেই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ: ইজিবাইক চালকসহ আহত ৩
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষনের সমাপনী
৬ ঘন্টা আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ
৭ ঘন্টা আগে