লগইন
নাগদাহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী হেলালের বিরুদ্ধে নির্বাচনী বিধিমালা ভঙ্গের অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ মার্চ, ২০২৩ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নাগদাহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী হেলালের বিরুদ্ধে নির্বাচনী বিধিমালা ভঙ্গের অভিযোগ

আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী হেলালের বিরুদ্ধে নির্বাচনী বিধিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে। নির্বাচনের তিনদিন আগে নিজের পক্ষে ভোট টানতে গ্রামের কবরস্থানে জমি দান করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় নির্বাচনী আচরনবিধির গুরুতর লংঘন হয়েছে বলে মনে করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।


এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রার্থীরা ভোটারদের কোন লোভনীয় প্রতিশ্রুতি দিতে পারবেন না। তিনি জানান, কোন প্রার্থী নির্বাচনকে সামনে রেখে জমি দান করলে তার প্রার্থীতা বাতিল হবে।


খোঁজ নিয়ে জানা গেছে, নাগদাহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জাঁহাপুর গ্রাম থেকে ৫ জন মেম্বার পদে লড়ছেন। নির্বাচনে কোণঠাসা হয়ে পড়া মেম্বার প্রার্থী হেলাল উদ্দিন কুট কৌশলের আশ্রয় নেন। তিনি নিজের পক্ষে ভোট টানতে গ্রামের কবরস্থানকে প্রায় ১৫ শতক জমি লিখে দেয়ার ঘোষণা দেন। কিন্ত কবরস্থান আবর্তিত ভোটাররা হেলালের শুধু ঘোষণায় বিশ্বাস রাখতে পারেন নি। তারা নির্বাচনের আগেই জমি লিখে দেয়ার জন্য চাপাচাপি করতে থাকেন। এরপরই গোপন থাকা ঘটনা প্রকাশ্যে চলে আসে। গ্রামের অন্যান্য মেম্বর প্রার্থীদের মধ্য শোরগোল পড়ে যায়।


এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী মেম্বর প্রার্থী গোলাম কুদ্দুস মুকুল বলেন, নির্বাচনের আর মাত্র তিনদিন বাকি আছে। এখন ভোট পেতে হেলাল কবরস্থানে জমি লিখে দিচ্ছে।
এ ব্যাপারে মেম্বর প্রার্থী হেলাল উদ্দিন বলেন," কবরস্থানে যে জমি লিখে দেওয়া হচ্ছে সেটা আমার নামের জমি না। জমি দিচ্ছেন আমার চাচা।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৬ মিনিট আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

৭ মিনিট আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

৩৪ মিনিট আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

১ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

২ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

২ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৪ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।