লগইন
ঝিনাইদহে নাইচ টেলিকম ও বিসমিল্লাহ টেলিকমে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহে নাইচ টেলিকম ও বিসমিল্লাহ টেলিকমে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হানা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ কোভিড-১৯ বিস্তারের ফলে দেশের অফিস, আদালত, স্কুল ও কলেজ বন্ধ থাকায় কার্যক্রম চালিয়ে নিতে দেশব্যাপী অনলাইন মিটিং এবং অনলাইন ক্লাস শুরু হয়। অনলাইনে কার্যক্রম শুরু হওয়ায় দেশে হঠাৎ করে স্মার্টফোনের চাহিদা বেড়ে যায়। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী স্মার্টফোনের সংকটকে কারণ হিসেবে দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে স্মার্টফোন বিক্রয় শুরু করেন।

বিষয়টি আমলে নিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয় হতে শহরের কেসি কলেজের সামনে জেলা পরিষদ মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোবাইল টিমের সদস্যরা ক্রেতা সেজে নাইচ টেলিকম ও বিসমিল্লাহ টেলিকমে গিয়ে দেখতে পান ১২ হাজার ৯৯০ টাকা মূল্যের মোবাইল ফোন ১৪ হাজার টাকা হতে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত বিক্রয় করা হচ্ছে।

বিষয়টি হাতেনাতে ধৃত হওয়ায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক উভয় প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে। পরবর্তীতে শহরের নতুন হাটখোলা এলাকায় পিঁয়াজসহ অন্যান্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় ভাউচার সংরক্ষণ বিষয়ক মাইকিং করা হয়।

এসময় সার্বিক সহযোগিতা করেন পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর শংকর কুমার নন্দী, ফিল্ড অফিসার রফিকুল ইসলাম, এন এস আই এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি আরও জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

১০ মিনিট আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

১০ মিনিট আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

৪ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৪ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৭ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৮ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

৯ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

৯ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।