লগইন
ঝিনাইদহে কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্থ নিন্ম আয়ের মানুষ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ১০১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্থ নিন্ম আয়ের মানুষ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঘন কুয়াশা আর তীব্র শীতে জবথব হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে নিন্ম আয়ের মানুষরা বেশি দূর্ভোগে পড়েছে। ঘন কুযাশা আর শীত উপেক্ষা করে কাজে যেতে দেখা গেছে। অন্যদিকে শীত কুযাশায় ঝিনাইদহের বিভিন্ন সড়ক-মহাসড়কের যানবাহন চলাচলে চরম শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে ঢাকাগামী যানবাহনের সমস্যা বেশী হচ্ছে। ফলে ভোর থেকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থানীয় বা দুরপাল্লার কোন বাস আসতে দেখা যায়নি। এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা পায় যায়নি।

তবে বেলা ১টার পর থেকে একটু একটু করে সূর্যের আলোর দেখা মেলে। অন্যদিকে প্রায় প্রতিদিনই ফেরী ঘাটে ফেরী চলাচল বন্ধ থাকায় দু-পাশে প্রচুর গাড়ী দাড়িয়ে থাকছে। ফলে গন্তব্যে পৌছাতে নির্ধারিত সময় থেকে ২ থেকে ৩ ঘন্টা বেশী সময় লাগছে, কখনও কখনও তারও বেশী। গেল কয়েকদিনে এ সমস্যা আরো বেড়েছে। ঝিনাইদহ থেকে ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের সুপার ভাইজার মাহাবুব হক জানান, কুয়াশায় খুবই সমস্যা, হেড লাইট জ্বালিয়েও সামনের কিছু দেখা যায় না অনেক সময়।

খুব ধীর গতিতে যেমন গাড়ী চালাতে হয় তেমনি আমরা সকলে মিলেই চেষ্টা করি সামনের দিকে নজর রাখতে তবুও দুর্ঘটনার শঙ্কা থেকেই যায়। পুর্বাশা পরিবহনের কাউন্টার ম্যানেজার সাজ্জাদ জানান, গেল কয়েক দিন ধরে বেশী সমস্যা হচ্ছে। যেহেতু আমাদের প্রতিটা গাড়ী ঢাকা থেকে ফেরী পার হয়ে এসে আবার ফিরে যায়। এ জন্য ফেরী ঘাটের যানজটের কারনে দির্ঘ সময় পরে কাউন্টারে বাস আসছে। যার কারনে যাত্রীদের সময় মত গন্তব্যে পৌছাতে পারছি না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

১০ মিনিট আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

১০ মিনিট আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

৩৭ মিনিট আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

১ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

২ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

২ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৪ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।