লগইন
কেউ চিরকাল  ক্ষমতায় থাকে না: সেতুমন্ত্রী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ৯৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কেউ চিরকাল ক্ষমতায় থাকে না: সেতুমন্ত্রী

 বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে কখন কী ঘটে  বলা যায় না। এ জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের ক্ষমতার দাপট না দেখানোর জন্য সতর্ক করে দিয়েছেন।

 ২৭ আগস্ট বৃহস্পতিবার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় তিনি সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন ।

ওবায়দুল কাদের বলেন, যারা দল করেন তারা মনে রাখবেন দলে যদি ঐক্যের গুরুত্ব না দেন, নিজেদের মধ্যে কলহ-কোন্দল থাকে তাহলে দুঃসময়ে প্রতিপক্ষ কোন্দলের ওপর আঘাত হানবে। এ দেশে কখন কী ঘটে বলা যায় না। চিরজীবন আমরা ক্ষমতায় থাকবো এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবেন না, আমরাও ভাবি না। চিরকাল কেউ ক্ষমতায় থাকে না। চোখের পলকে বাংলাদেশে ১৫ আগস্ট ঘটে গেছে। হঠাৎ করে ২১ আগস্ট। ক্ষমতায় থেকে যে যেখানে আছেন ক্ষমতার দাপট দেখাবেন না।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিএসএমএমইউ শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আবু নাসার রিজবীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া এবং স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি ডা. ইকবাল আর্সলান ও সাধারণ সম্পাদক ডা. এমএ আজিজ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

২ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৩ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

৪ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

৪ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

৫ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

৭ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

১০ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।