লগইন
করোনায় মৃত হিন্দু ব্যক্তির সৎকার করলো ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ৮৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
করোনায় মৃত হিন্দু ব্যক্তির সৎকার করলো ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে নিতাই সাহা (৭০) নামে এক বৃদ্ধ মৃত্যুবরণ করেন। ছেলে রাজু সাহা বাবার লাশ গ্রামে নিয়ে গেলে সৎকারের জন্য স্বজনেরা ভয়ে কেউ এগিয়ে আসেননি। খবর পেয়ে লাশ সৎকারের দায়িত্ব গ্রহন করে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন।

ঝিনাইদহ ইফার ডিডি আব্দুল হামিদ খান জানান, গত ১৭ জুলাই শৈলক‚পা উপজেলার ফুলহরি গ্রামের মৃত জগবন্ধু সাহার ছেলে নিতাই সাহা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। ১২ দিন চিকিৎসার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়। নিতাই সাহার ছেলে রাজু আক্ষেপ করে বলেন, তার বাবার মৃত্যুর খবর শুনে আপন আত্মীয়রা সবাই দূরে চলে যায়। কেউ লাশটি পর্যন্ত নিতে আসেনি। এ অবস্থায় বিপদে পড়ে রাজু।

তিনি মোবাইলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলকে জানালে চেয়ারম্যান ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ আব্দুল হামিদ খানের সহায়তায় শৈলক‚পার ফুলহরি গ্রামের শশ্মানে লাশের সৎকার করেন। উল্লেখ্য ইসলামিক ফাউন্ডেশনের গঠিত লাশ দাফন কমিটি এ পর্যন্ত ১৫৭ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

১ ঘন্টা আগে
ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

১ ঘন্টা আগে
বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

৩ ঘন্টা আগে
হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

৩ ঘন্টা আগে
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

৯ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

১১ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

১১ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

১২ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।