লগইন
এ শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতিত্বের ধারাবাহিকতা তোমাদের ধরে রাখতে হবে ইউএনও রনি আলম নূর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ মার্চ, ২০২৩ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

এ শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতিত্বের ধারাবাহিকতা তোমাদের ধরে রাখতে হবে ইউএনও রনি আলম নূর


আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া নবীণদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে বিকেল অব্দি এ জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দশম শ্রেণির শিক্ষার্থী মাইশা শ্রদ্ধাঞ্জলি ও নবীনদের জন্য অভিনন্দনপত্র পাঠ করে মহুয়া।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। তিনি তার বক্তব্যে উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্য বলেন, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এই শহরের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখান থেকে লেখাপড়া করে অনেকেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সেই কৃতিত্বের ধারাবাহিকতা তোমাদের ধরে রাখতে হবে। বাংলাদেশ এখন স্মার্ট। তোমাদেরও লেখাপড়ার মাধ্যমে স্মার্ট হতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। তোমরা নিশ্চয় জানো, বাংলাদেশ পদ্মা নদীর ওপরে ব্রীজ করেছে। এখন এদেশের মানুষ শুধু নদীর ওপর দিয়েই চলে না, নদীর নিচ দিয়েও চলে। এ জন্য সরকার বঙ্গবন্ধু টানেল করেছে। বাংলাদেশের স্যাটেলাইটও রয়েছে। তিনি ছাত্রীদের এসব বিষয়েও জ্ঞান অর্জনের আহ্বান জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম দীপু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম।


সহকারী শিক্ষক মিজানুর রহমান, শিক্ষার্থী মারিয়া ও ঐশীর উপস্থাপনায় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন হাসিনুর রহমান, আশরাফুল ইসলাম, শহিদুল আলম, নজরুল ইসলাম, সমীর কুমার সাহা, কবেরী সুলতানা, আইরিন সুলতানা, শামীমা ইয়াসমিন, রাজ কুমার সাহা প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

১০ মিনিট আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

১১ মিনিট আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

৩৮ মিনিট আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

১ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

২ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

২ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৪ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।