লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৯৩ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামলো: ফাইনাল খেলায় ফায়দা এগ্রোর জয়লাভ

কোবা রাইডার্স ও ফায়দা এগ্রো একাদশের ফাইনাল খেলার মধ্য দিয়ে জমজমাট আয়োজনে শেষ হলো আলমডাঙ্গা প্রিমিয়ার লিগ (এপিএল) ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকেলে আলমডাঙ্গার বিটিম মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। টুর্নামেন্টে নিলামের মাধ্যমে প্রায় ২০০ খেলোয়াড় ক্রয় করেন ১২টি দলের মালিক। ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে কোবা রাইডার্স ও ফায়দা এগ্রো একাদশ।

ফাইনাল খেলার উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে কোবা রাইডার্স ১৩ ওভার ৫ বলে সবক’টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৫ রান। জবাবে ফায়দা এগ্রো একাদশ কোনো উইকেট না হারিয়ে মাত্র ৭ ওভারের শেষ বলে ছক্কা মেরে ১০৮ রান করে জয় ছিনিয়ে নেয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক মন্ডল স্পোর্টসের মালিক মামুন অর রশিদ মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্লা মো. ফারুক এলাহী ইসলাম, কামরুল হাসান কাজল, আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হাসিবুল হক লিপু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনক, যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুল কাদের, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তন্ময়, ফাইনালে অংশ নেওয়া কোবা রাইডার্সের টিম মালিক ছিলেন গাউসুল কাউনাইন সুষম এবং ফায়দা এগ্রো একাদশের টিম মালিক ছিলেন নাহিদ হাসান খোকন।

সৈকত ও হেলাল উদ্দিনের উপস্থাপনায় ছিলেন সাবেক খেলোর, লিপু, মতি, সবুজ, মিজানুল হক, হিরো, ইউনুস মাস্টার। টুর্নামেন্টে আম্পিয়ারের দায়িত্ব পালন করেন মুন খন্দকার ও টিটু। খেলায় ধারাবিবরণী প্রদান করেন এএসআই নজরুল ইসলাম, সৈকত, হেলাল উদ্দিন, রতন প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৪ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৪ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে
প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

৬ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।