লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ মে, ২০২৫ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা পৌর জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে রবিবার সন্ধ্য আলমডাঙ্গা পৌর জামায়াতের অফিসে মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আলমডাঙ্গা পৌর শাখার আমীর মাহের আলীর সভাপতিত্বে মাসিক সাংগঠনিক সভায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কর্মপরিষদ সদস্যদ্বয় আলতাফ হোসাইন ও নূর মোহাম্মদ হোসাইন টিপু।

ওয়ার্ড সভাপতি, সেক্রেটারী বৃন্দ গত এপ্রিল মাসের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন, পর্যালোচনা করেন জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু। তিনি বলেন পৌর শাখার প্রতিটি ওয়ার্ডে ভোট কেন্দ্র্রভিত্তিক শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে হবে এবং সেই সাথে জামায়াতের নেতা কর্মীদের সাংগঠনিক দক্ষতা ছাড়াও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষে সামাজিক কর্মকাÐে নিয়োজিত থাকতে হবে।

পৌর শাখার তদারককারী আলতাফ হোসাইন বলেন, জামায়াত কর্মী মানে সমাজ কর্মী এ কথা প্রমাণ করতে হলে নিজেদেরকে দেশের সম্পদে পরিণত করতে হবে, আর দেশের সম্পদ তাঁরাই হতে পারে যারা আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত থাকতে দৃঢ় সংকল্প বদ্ধ। জামায়াত সেই লক্ষ্যে সারা দেশে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।

এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর শাখার সাবেক আমীর মীর আব্দুল জলিল, পৌর সেক্রেটারী মাওলানা মুসলিম উদ্দিন, সহকারী সেক্রেটারী সাইফুল্লাহ হাসান, আশকার আলী, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা শফীউদ্দিন, গোলাম রহমান বাবলু , মাওলানা আশরাফুল আলম, মাওলানা হাসমত উল্লাহ, প্রভাষক মোশাররফ হোসাইন, প্রভাষক আঃ রহমান, আঃ কুদ্দুস, আঃ লতিফ, সামসুল আরেফিন রিপন, হায়াত আলি, আব্দুল মান্নান, মাওলানা আবু হানিফ, মাওলানা গোলাম মুক্তাদির, মাওলানা হযরত আলী সহ পৌর শাখার সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারী বৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।