লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সড়ক চলাচলের অযোগ্য

আলমডাঙ্গা পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ডের মাঝ দিয়ে যাওয়া প্রধান সড়কের বেহাল দশা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়। এতে পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও ছোটখাট যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ বছর ধরে রাস্তাটির কোনো সংস্কার হয়নি। সিরাজুলের বাড়ির সামনে থেকে শমসের মÐলের দোকান পর্যন্ত রাস্তাজুড়ে পানি জমে থাকায় ভাঙাচোরা হয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হলে অন্য মহল্লা ঘুরে আসতে হয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা কাঁদা-পানি পার হয়ে প্রতিষ্ঠানে যেতে অনীহা প্রকাশ করছে। এমনকি নামাজ পড়তে মসজিদে বা অন্য প্রয়োজনে বাজারে যেতে হলেও ভেজা ও নোংরা হয়ে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের আলাদা পোশাক নিয়ে বের হতে হচ্ছে বলে জানান তারা।


সাবেক কাউন্সিলর আব্দুল মান্নানের স্ত্রী বয়োবৃদ্ধ রেহেনা খাতুন বলেন, “আমার স্বামী কমিশনার থাকা কালীন রাস্তাটি ইট দিয়ে হেরিং করেছিল। তারপর থেকে আর কোনো উন্নয়ন হয়নি। রাস্তাটিতে সারা বছর কাঁদা পানির নিচে তলিয়ে থাকে। এখন বাড়ি থেকে বের হতে হলে অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হয়। জরুরি প্রয়োজনে কেউ দ্রæত বের হতেও পারে না।


মেহেদি নামের আরেক বাসিন্দা জানান, “অল্প বৃষ্টি হলেই রাস্তাজুড়ে হাঁটু সমান পানি জমে যায়। এতে আমাদের নিত্যদিনের যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়।


মুলুক চান নামে এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো সংস্কার হয়নি। নির্বাচনের সময় সবাই প্রতিশ্রæতি দেয়, পরে আর কেউ খোঁজ নেয় না।


মহল্লার বাসিন্দা খলিলুর রহমান বলেন, “আমরা অনেক দিন ধরেই এ দুর্ভোগের মধ্যে আছি। রাস্তা সংস্কার না হওয়ায় এলাকার মানুষকে পড়তে হচ্ছে চরম সমস্যায়। আমরা পৌর কর্তৃপক্ষের কাছে দ্রæত রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি।


এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে রাস্তাটির সংস্কার না হলে আগামী বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২০ মিনিট আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।