লগইন
আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ মার্চ, ২০২৩ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় চত্বরে ১৩ মার্চ সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।


এ সময় তিনি বলেন, তোমরা যেহেতু স্টুডেন্ট,তোমাদের বাঙালী জাতির কিছু ইতিহাস জানা উচিৎ।তোমরা যে ভাষায় কথা বলছো, এটা এমনি এমনি আসেনি। এর জন্য রক্ত দিতে হযেছে। বাঙালির প্রতিটি অর্জনই রক্তের বিনিময়ে হয়েছে। বঙ্গবন্ধু বাঙালী জাতির জন্য কথা বলতে গিয়ে ২৩ বছর জেল খেটেছে।আজকে বাঙালী জাতির যা কিছু অর্জন সবকিছুতেই তাঁর সম্পৃক্ততা রয়েছে।


তিনি আরও বলেন,যারা শিক্ষক আছেন তাদের বলি,আপনারা শিক্ষক, আপনারা মানুষ গড়ার কারিগর। আপনারা এদেশের সন্তানদের সুর্য সন্তান হিসেবে গড়ে তুলবেন।
আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলীয় নেতা নারী,স্পিকার নারী,ছোট করে বলি - আজকে এখানে যিনি বসে আছেন, সেই ভুমি কর্মকর্তাও একজন নারী। সুতরাং তোমাদরকেও যোগ্যতা বলে ওইখানে যেতে হবে।


তিনি আরও বলেন, লেখাপড়া, ক্রীড়া এবং সাংস্কৃতি, এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা পত্রপত্রিকায় দেখেছো মেয়রা ফুটবলে সার্ফ চ্যাম্পিয়ন হচ্ছে। সুতরাং লেখাপড়ার পাশাপাশি আমাদের মেয়েদেরও খেলাধুলা করতে হবে। ফুটবল খেলবে,হকি,ক্রিকেটসহ ক্রীড়ায় সম্পৃক্ত হতে হবে। পাশাপাশি একটা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো সাংস্কৃতিক অঙ্গণ। সাংস্কৃতিক অঙ্গণকে ধ্বংস করতে পারলে একটা দেশকে ধ্বংস করা যায়। তাই সাংস্কৃতিক অঙ্গণ সম্পর্কে তোমাদের বুঝতে হবে, জানতে হবে । আমি শিক্ষকদের অনুরোধ করবো শিক্ষার্থীদের মাধ্যমে ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গণকে জাগিয়ে তুলতে হবে।

আলমডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার(অ:দ:) ও উপজেলা সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম দীপু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান।


সহকারী শিক্ষক মিজানুর রহমানের উপস্থাপনায় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন হাসিনুর রহমান, আশরাফুল ইসলাম, শহিদুল আলম, নজরুল ইসলাম, সমীর কুমার সাহা, কবেরী সুলতানা, আইরিন সুলতানা, শামীমা ইয়াসমিন, রাজ কুমার সাহা প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৫ মিনিট আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

৬ মিনিট আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

৩৩ মিনিট আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

১ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

২ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

২ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৪ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।