সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থেকে একমাত্র মেয়ে অর্ণির ঢাকা মেডিকেলে ভর্তির যোগ্যতা অর্জন
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদীর মেয়ে আফিয়া আনজুম অর্ণি ঢাকা মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন। তিনি হারদী গ্রামের সামজুর রহমান ও কহিনুর পারভীনের কন্যা।
এবারের ভর্তি পরীক্ষায় তিনি মেধা তালিকায় ১৩০ তম স্থান অধিকার করেছেন।
জানা গেছে, আফিয়া আনজুম অর্ণি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। ভর্তি পরীক্ষায় তাঁর রোল নম্বর ছিল ৩৮১০৯৬২,। তিনি পরীক্ষায় মেধা তালিকায় ১৩০ তম স্থান অধিকার করেন। তাঁর স্কোর ২৮১. ২৫, টেস্ট স্কোর ৮১.২৫।
অর্ণি হারদী গ্রামের মরহুম রবিউল ইসলামের নাতনী ও বিশিষ্ট ঠিকাদার শামসুল ইসলাম ও মাসুদ রানার ভাতিজি। তাঁর এই কৃতিত্বে পিতা মাতা কলেজের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও তার উজ্জল ভবিষৎ কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
৩৪ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৮ ঘন্টা আগে