লগইন
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ২২১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গত ২৪ এপ্রিল রাত ৯টার দিকে রংপুর-মাজহাট মাঠের মধ্য থেকে ইজিবাইক চালককে ধারালো চাকু ধরে ইজিবাইক ছিনতাই করে ৩ ছিনতাইকারী। ২৭ এপ্রিল রবিবার অভিযান চালিয়ে মেহেরপুর বাড়াদি বাজার থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করে। এবিষয়ে ইজিবাইক মালিক আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে।


জানাগেছে, চুয়াডাঙ্গা সাতগাড়ী গ্রামের মৃত ইয়াসিন মন্ডলের ছেলে শরিফ(২৫) দীর্ঘদিন ধরে ভাড়ায় ইজিবাইক নিয়ে চালিয়ে বেড়ায়। গত ২৪ এপ্রিল সকালে চুয়াডাঙ্গা ফার্মপাড়ার আব্দুল কাদেরে নিকট থেকে ইজি বাইক ভাড়া নিয়ে রাস্তায় চালানোর জন্য বের হয়। রাত ৯ টার দিকে একাডেমি মোড় থেকে যাত্রী বেশে ৩ ছিনতাইকারী শরিফের ইজিবাইক রংপুর যাওয়ার জন্য ভাড়া নেয়। ইজিবাইক চালক শরিফ রংপুর-মাজহাট মাঠের রাস্তায় পৌছালে ছিনতাইকারীরা ধারালো চাকুর ভয় দেখিয়ে ইজিবাইক ছিনতাই করে নিয়ে চলে যায়।

পরে শরিফ তার মালিককে জানিয়ে ২৭ এপ্রিল আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করে। আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক আজগর আলীর নেতৃত্বে এসআই কাজী সামসুল আলম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে মেহেরপুর জেলার বাড়াদি বাজারে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ইজিবাইকসহ রংপুর গ্রামের শিপন মেম্বারের ছেলে বিকাশ(২১) ও মেহেরপুর জেলার কানাইডাঙ্গা গ্রামের মৃত রিয়াজতুল্লাহর ছেলে আজিজুর রহমান টুটুলকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত ছিনতাইকারী বিকাশ জানায়, ঘটনার দিন বিকালে সে বাড়িতে ছিল। তার এক বন্ধু তাকে ফোন দিয়ে ব্রিজ মোড়ে আসতে বলে। সেখানে গিয়ে দেখতে পায় তারা দুজন রয়েছে। তারা তিনজন মিলে সন্ধ্যার পর চুয়াডাঙ্গা একটি হোটেলে খাওয়াদাওয়া করে। পরে একাডেমি মোড়ে এসে শরিফের ইজিবাইক ভাড়া নেয়। রংপুর মাজহাট মাঠে পৌছালে চাকু দেখিয়ে ইজিবাইক ছিনতাই করে। সেখান থেকে তারা তিনজন ইজিবাইক নিয়ে বাড়াদি বাজারের টুটুল নিকট বিক্রয় করে।


খোজ নিয়ে জানাগেছে, আজিজুর রহমান টুটুল বাড়াদি বাজারে চোরাই ও ছিনতাইকৃত ইজিবাইক কেনাবেচা করে। সে অল্প টাকায় ইজিবাইক কিনে তার আবার পুনরায় রং করে দামে বিক্রয় করে।


সংশ্লিষ্ট মামলায় বিকাল ও টুটুলকে আদালতে সোপর্ন করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আর্থিক সংকটে অনিশ্চিত এসএসসি পরীক্ষা, শুভর পাশে এবিজি ফাউন্ডেশন

৫৮ মিনিট আগে
আর্থিক সংকটে অনিশ্চিত এসএসসি পরীক্ষা, শুভর পাশে এবিজি ফাউন্ডেশন

৮ বছর পরও চিকিৎসক সংকটে থমকে আছে সেবা

১ ঘন্টা আগে
৮ বছর পরও চিকিৎসক সংকটে থমকে আছে সেবা

এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি

১ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি

জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবীসহ ২ আসামি কারাগারে

২ ঘন্টা আগে
জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবীসহ ২ আসামি কারাগারে

রাজধানীতে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

২ ঘন্টা আগে
রাজধানীতে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

৬ ঘন্টা আগে
প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

৬ ঘন্টা আগে
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

১৩ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

১৩ ঘন্টা আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।