সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের আয়োজনে ক্বিরাত, হামদ/না’ত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় পবিত্র মাহে রমজান উপলক্ষে থানা পুলিশের আয়োজনে ক্বিরাত, হামদ/না’ত ও আযান প্রতিযোগিতা - ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ আলমডাঙ্গা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
ক্বিরাত, হামদ/না’ত ও আযান প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংণ গ্রহন করে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত ক,খ,গ ৩টি গ্রæপে চলে এ প্রতিযোগিতা। পরে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিচারক হিসেবে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন একরামুল হোসাইন, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, নওলামারি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক জামাল উদ্দিন, নওলামারি আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা সোলায়মান কবীর, মাওলানা সাইফুল ইসলাম, আলমডাঙ্গা একাডেমির শিক্ষক শাহিদ শাহিন, বকসিপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শরিয়তুল ইসলাম, আলমডাঙ্গা মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আক্তারুজ্জামান, মডেল কেয়ারটেকার মাওলানা ওমর ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন এসআই সালাহ উদ্দিন, এসআই আশিক, এএসআই রিয়াজুল, এএসআই শিউলি খাতুন প্রমুখ। বিজয়ীদেরকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে পুলিশ সুপারের আয়োজনে ক্বিরাত, হামদ/না’ত ও আযান প্রতিযোগীতায় অংশ গ্রহণ করার জন্য নিয়ে যাওয়া হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৭ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৮ ঘন্টা আগে