লগইন
আলমডাঙ্গা গার্মেন্টস পট্টির আজিম উদ্দিন সুপার মার্কেটের ৪ টি দোকানে দুঃসাহসিক চুরি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ মার্চ, ২০২৩ | ১২:০০ রাত ২০১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা গার্মেন্টস পট্টির আজিম উদ্দিন সুপার মার্কেটের ৪ টি দোকানে দুঃসাহসিক চুরি

আলমডাঙ্গার গার্মেন্টস পট্টির আজিম উদ্দিন সুপার মার্কেটের ৪ টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সিসি টিভির ফুটেজে বুধবার সকাল ৬ টার দিকে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের সার্টার উচু করে ভেতরে ঢুকে ৪ টি গার্মেন্টসের কোন মালামাল না নিলেও ক্যাশবাক্স ভেঙ্গে প্রায় ৩ লাখ টাকা নিয়ে গেছে। সকালে দোকান মালিকরা এসে দেখেন তাদের দোকানে চুরি হয়েছে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। ব্যবসায়িক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।


জানা গেছে, আলমডাঙ্গার গার্মেন্টস পট্টির আজিম উদ্দিন সুপার মার্কেটে বেশ কয়েকটি গার্মেন্টসের দোকান রয়েছে। ব্যবসায়ারী মঙ্গলবার বেচাকেনা করে রাতে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। সকাল ৯ টার দিকে আজিম উদ্দিন সুপার মার্কেটে দু'একজন করে ব্যবসায়ী এসে তাদের প্রতিণ্ঠান খুলতে শুরু করেন। এ সময় ব্যবসায়ীরা দেখেন তাদের প্রতিষ্ঠানের সার্টার উচু করে ভেতরে ঢুকে চোরেরা কোন মালামাল না নিলেও ক্যাশ বাক্স ভেঙ্গে তাতে থাকা নগদ টাকা নিয়ে গেছেন।

ব্যবসায়ীরা জানান, মনোয়ার হোসেন রিয়াজ উদ্দিনের বিভা লাইফ নামের গার্মেন্টসের দোকান থেকে ১ লাখ ৫০ হাজার টাকা,গোলাম মুক্তাদির বিদ্যুতের শুভেচ্ছা গার্মেন্টস থেকে ৪৫ হাজার টাকা, সাঁইজি পোষাক আঙ্গিনার ক্যাশ ভেঙ্গে ৪৫ হাজার টাকা ও মামুনুর রশিদের মামুন কালেকশন থেকে ২৫ হাজার টাকা নিয়ে গেছে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফূল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন। পরে বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও ক্যাশিয়ার আলাউদ্দিন মিয়া, গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ বাবলু ও সাধারণ সম্পাদক কামরুল হক রনি।


এদিকে মার্কেটে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে সকাল ৬ টা ১২ মিনিটে মার্কেটের কলাপসিবল গেটের মধ্যে প্রথমে একজন ও পরে মুখে মাস্কপরা আরও একজন ঢুকে দোকানের সামনে ঘুরাফেরা করতে দেখা যায়। পরে মুখে মাস্কপরা যুবক ফিরে গিয়ে সিসি ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে দেয়। এদের শনাক্ত করতে পুলিশী তৎপরতা শুরু করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২৩ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

২৩ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।