লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ১১০ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা উপজেলা সাউন্ড লাইট এন্ড ডেকোরেশন মালিক সমিতির মতবিনিময় সভা

আলমডাঙ্গা উপজেলা সাউন্ড লাইট এন্ড ডেকোরেশন মালিক সমিতির মত বিনিময় সভা ও কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় পান্না কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় ও কমিটি গঠন সভার আয়োজন করা হয়।

মত বিনিময় সভায় উপজেলা সাউন্ড লাইট এন্ড ডেকোরেশন মালিক সমিতির সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলোন চুয়াডাঙ্গা জেলা সাউন্ড লাইট এন্ড ডেকোরেশন মালিক সমিতির সভাপতি খসরুল আলম। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাউন্ড লাইট এন্ড ডেকোরেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, মেহেরপুর জেলা সাউন্ড লাইট এন্ড ডেকোরেশন মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা সভাপতি আজমত আলী, দামুড়হুদা উপজেলা সভাপতি রেজাউল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা সাধারণ সম্পাদক হাসান আলী,দামুড়হুদা উপজেলা সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।

একেএম ফারুকের সঞ্চলনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ,জীবননগর উপজেলা প্রতিনিধি সোহাগ আহম্মেদ, আলমডাঙ্গা উপজেলা সাউন্ড লাইট এন্ড ডেকোরেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক মীর শান্ত, সহসভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুর রশীদ বাবলু, মোবারেক হোসেন, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সালমান মোল্লা, দপ্তর সম্পাদক হৃদয় হোসেন,বিশিষ্ট ডেকোরেশন ব্যবসায়ী আব্দুল হান্নান,রনি, সেলিম, নাজমুল,স্বপন, বাদশা,কাউসার প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি খসরুল আলম বলেন, সাউন্ড লাইট এন্ড ডেকোরেশন ব্যবসা এমন পর্যায়ে পৌঁছায়েছে যে আমাদের ব্যবসা অস্তিত্ব সংকটে পড়েছে। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই।আজকে আমরা কোটি কোটি টাকার ব্যবসা করি অথচ ব্যাংকে গেলে আমাদের লোন দেওয়া হয় না। ব্যাংক ম্যানেজার বলে আপনাদের লোন দেওয়ার কোন ক্রাইটোরিয়া নেই। এর কারণ কি জানেন? আমরা বাংলাদেশ সরকারের তালিকা ভুক্ত ব্যবসায়ী না। এটা খুবই দুঃখজনক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৪ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৪ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে
প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

৬ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।