লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

নিজস্ব প্রতিবেদক আপডেট: ১৫ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় 'Healthy Lifestyle Management for Females' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আজ ১৫ই আগস্ট, রোজ শুক্রবার, আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে প্রায় অর্ধশত নারীর উপস্থিতিতে "নারীদের সুস্থ জীবনব্যবস্থা" বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মিসেস ইমদাদুল হকের সভাপতিত্বে এবং শেখ সুমাইয়া তাবাচ্ছুমের সঞ্চালনায়, আসফি মেহনাজ মৌমির কুরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাইসা মেহজাবীন; ফাউন্ডার এবং সিইও, নিউট্রিশন ফর চেঞ্জ (কাচারিপাড়া নিবাসী আজিজুল হক জোয়ার্দারের দৌহিত্রী)।

প্রধান আলোচক তার বক্তব্যে নারীদের পুষ্টিহীনতা এবং এর থেকে সৃষ্ট বিভিন্ন রোগ (যেমন: চুলপড়া, দুর্বলতা, রক্তশূন্যতা, পিসিওএস, বন্ধ্যাত্ব) এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করেন। আলোচনা পরবর্তী প্রশ্নোত্তর পর্বে তিনি উপস্থিত নারীদের বিভিন্ন সমস্যার উত্তর দেন।

এছাড়াও, মনের রোগ এবং সুস্থতা অর্থাৎ "তাজকিয়ায়ে ক্বলব" বিষয়ে ইসলামের আলোকে বিশেষ বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মিসেস ইমদাদুল হক।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে, স্বরচিত নাতে রাসুল পরিবেশনা করেন খুশবু বিনতে বাশার।

এরপর, আয়োজকদের পক্ষ থেকে, মূল আলোচককে শুভেচ্ছা উপহার প্রদান করেন নাজিফা খাতুন (মিসেস নাদিউজ্জামান রিজভী) এবং উপস্থিত অর্ধশত অতিথিবৃন্দকে হেলদি ফ্রুট কাপ পরিবেশন করেন নিমগ্ন পাঠাগার ফিমেইল উইং-এর ভলান্টিয়ারগন- মৌমি, লিফা, জেরিন, শেফা। এখানেই সেমিনারের আনুষ্ঠানিকতা শেষ হয়।

কিন্তু, সেমিনারের আনুষ্ঠানিকতা শেষে, বোনেদের বিশেষ আগ্রহে প্রধান আলোচক রাইসা মেহজাবীন কয়েকজন বোনকে "ওয়ান টু ওয়ান কাউন্সেলিং" করেন; যেখানে ব্যক্তি ও সমস্যাভেদে প্রপার ডায়েট চার্টের ব্যবস্থা করা হয়।

বিদায়বেলায় সেমিনারের অতিথিবৃন্দ পাঠাগার পরিদর্শন করে অত্যন্ত আনন্দিত হন এবং আবারো বিভিন্ন সেমিনার এবং ওয়ার্কশপে অংশগ্রহণর প্রতি আগ্রহ প্রকাশ করেন। আলমডাঙ্গাতে কেবল নারীদের নিয়ে যুগোপযোগী এই সেমিনারের জন্য তারা আয়োজকদের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৪ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৫ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৫ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৫ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৭ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৭ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।