লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় রক্তাক্ত ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের এই দিনে রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং নিহতদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেল উপজেলা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এসময় তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী লগি-বৈঠা নিয়ে যে নৃশংস হামলা চালিয়ে ছিল, তা ছিল ইতিহাসের এক বর্বরোচিত অধ্যায়। সেই দিনকার শহীদদের স্মরণে আমাদের তৌহিদী জনতাকে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।


তিনি আরও বলেন, আগামী নভেম্বর মাসে গণভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠা করতে হবে এবং জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন আমাদের দাবির প্রতি উপেক্ষা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা মাঠে নামব। কেউ ষড়যন্ত্র করলে তার পরিণতি হবে শেখ হাসিনার চেয়েও ভয়াবহ।


অ্যাডভোকেট রাসেল লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের রাজনীতি থেকে দূরে রাখা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা ১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন আদালত সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, গাংনী আসমানখালি থানা আমির আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা শাখার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আখতারুজ্জামান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, পৌর যুব বিভাগের সাইফুল্লাহসহ আলমডাঙ্গা উপজেলার ১১ টি ইউনিয়ন দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা।

সভা শেষে ২০০৬ সালের পল্টন ট্র্যাজেডির নিহতদের স্মরণে দোয়া করা হয়।
ছবি: আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৭ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৯ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৯ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।