লগইন
আলমডাঙ্গায় শত্রুতা করে শিক্ষকের নির্মাণাধীন ফ্ল্যাটে আগুনঃ কয়েক লাখ টাকার কাঠ পুড়ে শেষ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ১৮৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় শত্রুতা করে শিক্ষকের নির্মাণাধীন ফ্ল্যাটে আগুনঃ কয়েক লাখ টাকার কাঠ পুড়ে শেষ


আলমডাঙ্গার এক্সচেঞ্জ পাড়ার এক শিক্ষকের নির্মাণাধীন বাড়িতে অজ্ঞাত কেউ আগুন ধরিয়ে দিয়েছে। সোমবার গভীর রাতে কে বা কারা দ্বিতল ওই বিল্ডিংয়ের নীচ তলায় থাকা কাঠের গাদায় পেট্রুল ঢেলে আগুন দিলে প্রায় কয়েক লাখ টাকার কাঠ পুড়ে গেছে। আগুনে বিল্ডিংয়ের বেশ কয়েক জায়গায় ফাটল ধরেছে।


জানা গেছে, আলমডাঙ্গার এক্সচেঞ্জ পাড়ার নুর ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন নামের এক শিক্ষক শ্বশুরের কাছ থেকে পাওয়া ফারায়েজের জমিতে দ্বিতল বিল্ডিং নির্মাণ করছেন। দ্বিতলের কাজ সম্পন্নের পর রং করে দু' এক দিনের মধ্যে ওই বাড়িতে তাদের উঠার কথা ছিল।

এমনই অবস্থায় সোমবার গভীর রাতে কে বা কারা নীচের তলায় আসবাবপত্র ও দরজা-জানালার জন্য রাখা কাঠের গাদায় আগুন ধরিয়ে দেয়। আগুনে দাউ দাউ করে কাঠ পুড়তে থাকলে গভীর রাতে স্থানীয় লোকজন বিল্ডিং মালিক শিক্ষক সাজ্জাদ হোসেনকে ডেকে তোলেন।

তিনি লোকজন ডেকে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেস্ট করেন। এ সময় সাজ্জাদ হোসেনের পা আগুনে ঝলসে যায়। সংবাদ পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের কর্মিরা দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন নেভার আগেই সব কাঠ পুড়ে যায়। আগুনের তাপে বিল্ডিংয়ের পলেস্তারা খসে পড়ে।

ক্ষতিগ্রস্ত হয় পানির পাইপ লাইন। উপর তলার কয়েক স্থানে ধরেছে ফাটল। শিক্ষক সাজ্জাদ হোসেন জানান, বাড়ি নির্মাণের সময় থেকেই কয়েক জনের সাথে শত্রুতা চলছিল। তারাই এ ঘটনা ঘটাতে পারে। ফায়ার সার্ভিসৈর কর্মিরা জানিয়েছেন পেট্রুল দিয়ে কাঠের গাদায় আগুন দেবার কারণে দ্রুত আগুন ধরে যায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

১ মিনিট আগে
মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

২ মিনিট আগে
জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

১ ঘন্টা আগে
ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

পোশাক শিল্পে গভীর অনিশ্চয়তা

১ ঘন্টা আগে
পোশাক শিল্পে গভীর অনিশ্চয়তা

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৮ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৮ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

১২ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১৩ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১৩ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।