লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার


আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এয়ারগান ও দেশীয় ধারালো অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে । ২৪ অক্টোবর শুক্রবার ভোর সকালে পৌরএলাকার এরশাদপুর ও নওদাবন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এরশাদপুর গ্রামের রুহুল আমিনের বাড়ি থেকে ২টি এয়ারগান, একটি রাইফেলের স্কোপ, একটি রামদা এবং তারিফ হাসানের বাড়ি থেকে ১টি রাম দা, ১টি ছোড়া ও ১টি চাপাতি উদ্ধার করে।


গ্রেফতারকৃতরা হলো আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রুহুল আমিন ও নওদা বণ্ডবিল গ্রামের ইটভাটা ব্যবসায়ী ঠান্ডুর রহমানের ছেলে তারিফ হাসান।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা হারদী ক্যাম্পের বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের একটি টিম এরশাদপুর গ্রামে অভিযান চালিয়ে রুহুল আমিন ও তারিফ হাসানকে গ্রেফতার করে করে । এ সময় রুহুল আমিনের বাড়ি থেকে ২টি এয়ারগান, ১টি স্কোপ ও ৪ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।


তিনি আরো জানান, দুই যুবককে এয়ারগান ও দেশিয় ধারালো অস্ত্রসহ আটকের পর আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৪ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৫ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৫ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৭ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৭ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।